বরাক তরঙ্গ, ২২ মার্চ : রবিবার বিকেলে কুম্ভীরগ্রাম বিমানবন্দরে এক তাৎপর্যপূর্ণ দৃশ্য নজরে আসে। সোনাইয়ের বিধায়ক করিম উদ্দিন বড়ভূইয়াকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে হাতে হাত মিলিয়ে হাঁটতে দেখা যায়। বিমানবন্দর থেকে বের হওয়ার সময় দু’জনকে আলাপচারিতায় মগ্ন অবস্থায় এগোতে দেখা যায়, যার একটি ভিডিও মুহূর্তের মধ্যেই সামাজিক মাধ্যমে ধরা পড়ে।
মুখ্যমন্ত্রীর সঙ্গে করিম উদ্দিন বড়ভূইয়ার এই ঘনিষ্ঠতা ঘিরে সোনাইয়ের বিভিন্ন মহলে চর্চা শুরু হয়েছে।



