ননৈ এলাকায় ‘মামা বাজার’ উদ্বোধন পীযূষ হাজরিকার

Spread the news

বরাক তরঙ্গ, ১১ মার্চ : নগাঁও জেলার বঢ়মপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ননৈ এলাকায় ‘মামা বাজার’ উদ্বোধন করলেন জলসম্পদ দপ্তরের মন্ত্রী পীযূষ হাজরিকা। স্থানীয় বিধায়ক জিতু গোস্বামীর উপস্থিতিতে বিশেষভাবে মহিলাদের জন্য এই বাজারটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী কংগ্রেস দলের তীব্র সমালোচনা করেন।

সংবাদমাধ্যমের সামনে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী দাবি করেন, কংগ্রেস দল অসমের ২৩টি বিধানসভা আসন ‘বিক্রি’ করার পরিকল্পনা করছে। পাশাপাশি তিনি অভিযোগ করেন, জোট রাজনীতির নামে কংগ্রেস অন্যান্য দলকে অসম্মান করছে।
এ প্রসঙ্গে বিধায়ক অখিল গগৈর করা অভিযোগকেও সত্য বলে মত প্রকাশ করেন মন্ত্রী পীযূষ হাজরিকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *