সোনাইয়ে আধা সামরিক বাহিনীর জওয়ানদের সংবর্ধনা, শান্তিপূর্ণ ভোট সম্পন্নে কৃতজ্ঞতা প্রকাশ

Spread the news

নিপ্পু লস্কর, সোনাই।
বরাক তরঙ্গ, ১০ এপ্রিল : সোনাই কেন্দ্রে ভোট পর্ব শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া আধা সামরিক বাহিনীর জওয়ানদের সংবর্ধনা জানানো হলো। ভোট গ্রহণ প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন হওয়ায় তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এই উদ্যোগ নেয় সোনাই পুলিশ।

জানা গেছে, বৃহস্পতিবার ভোট পর্ব সফলভাবে শেষ হওয়ার পর দায়িত্বপ্রাপ্ত আধা সামরিক বাহিনীর জওয়ানরা ধীরে ধীরে অন্য রাজ্যে ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সেই প্রেক্ষিতে শুক্রবার সোনাই থানার উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এই অনুষ্ঠানে উপস্থিত থেকে জওয়ানদের সম্মান জানান সোনাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত্রিদিব কুমার বরা। তিনি তাঁদের নিষ্ঠা, দায়িত্ববোধ এবং পেশাদারিত্বের প্রশংসা করে বলেন, কঠোর পরিশ্রম ও সতর্কতার কারণেই ভোট প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, নির্বাচনের সময় আইনশৃঙ্খলা বজায় রাখা এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে আধা সামরিক বাহিনীর জওয়ানরা দিন-রাত নিরলসভাবে কাজ করেছেন। তাঁদের এই অবদানের স্বীকৃতিস্বরূপই এই সংবর্ধনার আয়োজন করা হয়।
স্থানীয় মহলেও এই উদ্যোগকে সাধুবাদ জানানো হয়েছে। তাঁদের মতে, নিরাপদ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের ক্ষেত্রে বাহিনীর ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *