ভারতের বিরুদ্ধে খেলতে রাজি পাকিস্তান

১০ ফেব্রুয়ারি : যাবতীয় নাটকের অবসান। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে খেলতে রাজি হল পাকিস্তান। সোমবার রাতে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে পাকিস্তানের শাহবাজ শরীফ সরকার। এদিন পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হয় সে দেশের ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভির। বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য, ১ ফেব্রুয়ারি পাকিস্তান সরকার ঘোষণা করেছিল, বিশ্বকাপে অংশ নিলেও ভারতের বিরুদ্ধে তারা মাঠে নামবে না। বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ায় এই সিদ্ধান্ত নেয় তারা। কিন্তু পরবর্তীতে চাপের মুখেই তারা তাদের সিদ্ধান্ত প্রত্যাহার করতে বাধ্য হল বলে মনে করছে ক্রিকেট মহল। ফলে আগামী ১৫ ফেব্রুয়ারি ভারত-পাকিস্তান মুখোমুখি হতে চলেছে শ্রীলঙ্কায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *