পূর্ব ধলাই অঞ্চলের দীর্ঘদিনের বেহাল গ্রামীণ সড়ক অবিলম্বে সংস্কারের দাবিতে পথে নামল যুব কংগ্রেস

বরাক তরঙ্গ, ৩১ জানুয়ারি : ধলাই কেন্দ্রের যুব কংগ্রেস ও পালংঘাট ব্লক যুব কংগ্রেসের যৌথ উদ্যোগে মোহনখাল এলাকায় শনিবার আয়োজিত হয় এক প্রতিবাদী কর্মসূচি। কর্মসূচিতে অংশ নিয়ে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, আমরাঘাট বাজার পয়েন্ট থেকে রামমানিকপুর পর্যন্ত অর্থাৎ ভুবনখাল, মোহনখাল ও নাগাখাল হয়ে যাওয়া এই সড়কটি প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার আওতায় নির্মিত হলেও বর্তমানে চরম…

Read More

৩ ফেব্রুয়ারি রাতে পালিত হবে শবে বরাত

বরাক তরঙ্গ, ৩১ জানুয়ারি: আগামী ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) রাতে মুসলিম সমাজে অত্যন্ত পবিত্র ও তাৎপর্যপূর্ণ ‘শবে বরাত’ পালিত হবে। এ বছর চাঁদ দেখা নিয়ে কোনও মতভেদ না থাকায় সর্বসম্মতিক্রমে নির্ধারিত তারিখেই শবে বরাত পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অসমের কেন্দ্রীয় হিলাল কমিটি, আহলে সুন্নত ওয়াল জামাত, নদয়াতুত তামির, জমিয়ত উলামা, ত্রিপুরা রাজ্য ইমাম সংস্থা সহ বিভিন্ন…

Read More

কাছাড়ে বিরল জাম্পিং মাকড়সার সন্ধান, ভারতে প্রথম

বরাক তরঙ্গ, ৩১ জানুয়ারি : বরাক উপত্যকার জীববৈচিত্র্য গবেষণায় নতুন সংযোজন। কাছাড় জেলার সংরক্ষিত অরণ্যাঞ্চল থেকে বিরল প্রজাতির একটি জাম্পিং মাকড়সার সন্ধান পেয়েছেন আসাম বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। গবেষকদের দাবি, ভারতে এই প্রজাতির মাকড়সার এটি প্রথম নথিভুক্ত উপস্থিতি। গবেষকদের মতে, এই আবিষ্কার শুধু বরাক উপত্যকার অজানা জীববৈচিত্র্যকেই সামনে আনেনি, বরং ইন্দো-বর্মা জীববৈচিত্র্য হটস্পট অঞ্চলে এখনও কতটা গবেষণার…

Read More

রহস্যজনক ঘটনা! বেঙ্গালুরুর ভাড়াঘরে উদ্ধার অসমের ৪ যুবকের মৃতদেহ

বরাক তরঙ্গ, ৩১ জানুয়ারি : বেঙ্গালুরু গ্রামীণ জেলার মুটছান্দ্রা গ্রামে একটি ভাড়াঘর থেকে অসমের চার যুবকের মৃতদেহ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। ভাড়াঘরের একটি কক্ষের ভেতর শুয়ে থাকা অবস্থায় চারজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। জানা গেছে, নিহত যুবকেরা কাজের সন্ধানে অসমের লখিমপুর জেলা থেকে বেঙ্গালুরুতে গিয়েছিলেন। তাঁরা স্থানীয় একটি কোকাকোলা গুদামে কর্মরত ছিলেন। নিহতরা হলেন…

Read More

বদরপুরে ডাম্পার-ট্রাভেলার বাসের মুখোমুখি, মৃত ৩, আহত ২৫

মান্তু  নাথ, বড়খলা।বরাক তরঙ্গ, ৩১ জানুয়ারি : শ্রীভূমি জেলার বদরপুর এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তিনজনের, আহত হয়েছেন অন্তত ২৫ জন। আহতদের মধ্যে ১৭ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। শনিবার সকাল প্রায় ৬টা নাগাদ শ্রীগৌরী এলাকায় দ্রুতগতির একটি ডাম্পারের সঙ্গে যাত্রীবাহী একটি ট্রাভেলার বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ট্রাভেলারটি রাস্তার পাশের…

Read More

গণতান্ত্রিক কঙ্গোতে খনি ধস, ২০০–এর বেশি নিহতের আশঙ্কা

৩১ জানুয়ারি : গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের পূর্বাঞ্চলে বিদ্রোহীদের নিয়ন্ত্রিত এলাকায় একটি কোলটান খনি ধসে ২০০ জনের বেশি মানুষের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। হতাহতদের মধ্যে খনিশ্রমিক ছাড়াও নারী ও শিশুরা রয়েছে বলে জানিয়েছে স্থানীয় সূত্র। দুর্ঘটনাটি উত্তর কিভু প্রদেশের রুবায়া এলাকায় অবস্থিত একটি খনিতে ঘটে। প্রদেশটির বিদ্রোহীসমর্থিত প্রশাসনের মুখপাত্র লুমুম্বা কাম্বেরে মুইসা বার্তা সংস্থা রয়টার্সকে এ…

Read More

ভোরে ভয়ঙ্কর দুর্ঘটনা! ডাম্প ট্রাকের চাপায় মৃত্যু ভ্যানের পাঁচ যাত্রীর

৩১ জানুয়ারি : ডাম্প ট্রাকের চাপায় ভ্যানের পাঁচ যাত্রী প্রাণ হারালেন। ভয়ঙ্কর দুর্ঘটনাটি সংঘটিত হয় বাংলাদেশের নওগাঁর মহাদেবপুর উপজেলায়। শনিবার ভোরে উপজেলার পাঠকাঠি এলাকায় মর্মান্তিক এই সড়কে  নিয়ন্ত্রণ হারানো একটি ডাম্প ট্রাকের চাপায় ভ্যানের পাঁচ যাত্রী নিহত হয়েছেন।।ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইমরুল কায়েস। নিহতদের মধ্যে তাৎক্ষণিকভাবে…

Read More

বাম-কংগ্রেসের ওপর পুলিশের মামলার খাঁড়া!  সেলিম-মীনাক্ষী থেকে ইশা-মৌসম—সবাই কাঠগড়ায়

৩১ জানুয়ারি : মাঠ বিতর্ক থেকে শুরু করে রাস্তা অবরোধ—রাজনীতি বনাম প্রশাসনের লড়াইয়ে তপ্ত মালদা। গত ২৪ জানুয়ারি রথবাড়ি মোড় অবরোধ করে সভা করার অভিযোগে সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, মীনাক্ষী মুখোপাধ্যায় এবং শতরূপ ঘোষ সহ ৩৪ জন বাম নেতার বিরুদ্ধে সুয়োমোটো মামলা দায়ের করল ইংরেজবাজার থানার পুলিশ। অন্যদিকে, ডিএম ঘেরাও অভিযানে সরকারি পোস্টার ছেঁড়ার…

Read More

শ্রীভূমিতে “সুরক্ষিত শৈশব, সোনালী অসম” অভিযানের আওতায় সচেতনতামূলক ও জেলাভিত্তিক তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতা

জনসংযোগ, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ৩০ জানুয়ারি : প্রত্যেক শিশুর নিরাপত্তাই সোনালী অসমের উজ্জ্বল ভবিষ্যৎ গঠন করে,এই মূলমন্ত্রকে সামনে রেখে শুক্রবার  শ্রীভূমির নীলমণি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে “সুরক্ষিত শৈশব, সোনালী অসম” শীর্ষক ৯০ দিনের রাজ্যব্যাপী শিশু সুরক্ষা অভিযানের অংশ হিসেবে একটি বিশেষ সচেতনতামূলক কর্মসূচি ও জেলাভিত্তিক তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জেলা শিশু সুরক্ষা ইউনিট (DCPU) এবং শ্রীভূমি…

Read More

ছাগলমোয়া এলপি স্কুলের প্রধান শিক্ষক আব্দুল নূরকে বিদায় সংবর্ধনা

মোহাম্মদ জনি, পাথারকান্দি। বরাক তরঙ্গ, ৩০ জানুয়ারি : পাথারকান্দি শিক্ষাখণ্ডের বাজা‌রিছড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ৯৯০ নম্বর ছাগলমোয়া এলপি স্কুলের প্রধান শিক্ষক আব্দুল নূর তাঁর সুদীর্ঘ শিক্ষকতা জীবন থেকে আনুষ্ঠানিকভাবে অবসর গ্রহণ করছেন আগামী ৩১ জানুয়ারি, শনিবার। সরকারি ছুটি থাকায় নির্ধারিত দিনের আগেই বৃহস্পতিবার স্কুল প্রাঙ্গণে তাঁকে এক জমকালো ও আবেগঘন সংবর্ধনার মাধ্যমে বিদায় জানানো হয়। স্কুল…

Read More