পাথরকুচিতে ‘সনোয়াল ভবন’-এর উদ্বোধন মুখ্যমন্ত্রীর

বরাক তরঙ্গ, ১২ নভেম্বর : গুয়াহাটি সোনাপুরের পাথরকুচিতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো ‘সনোয়াল ভবন’-এর। মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা ঘাস ও লতাপাতার দড়ি কেটে ভবনের উদ্বোধন করেন। অসম সরকারের জনজাতি পরিক্রমা তহবিলের ৭ কোটি ৩ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত এই সনোয়াল ভবনটি জনজাতি সমাজের ঐতিহ্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর…

Read More

ঝুজাং পাহাড় এলাকা থেকে ৪.৬৫ কোটি টাকার হেরোইন উদ্ধার

বরাক তরঙ্গ, ১২ নভেম্বর : গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মাদক পাচার বিরোধী অভিযানে বড় সাফল্য পেল আসাম রাইফেলস। কাছাড় পুলিশকে সঙ্গে নিয়ে যৌথ অভিযান চালিয়ে প্রায় ৪.৬৫ কোটি টাকার হেরোইন উদ্ধার করেছে বাহিনী। সূত্রে জানা গেছে, মঙ্গলবার ঝুজাং পাহাড় এলাকার কাছে অভিযান চালিয়ে ৫০টি সাবান কেস ভর্তি হেরোইন উদ্ধার করা হয়। আসাম রাইফেলস দীর্ঘদিন…

Read More

উধারবন্দ জগন্নাথ সিং কলেজে এইচআইভি-এইডস সচেতনতা শিবির

বরাক তরঙ্গ, ১২ নভেম্বর : উধারবন্দ জগন্নাথ সিং কলেজে বুধবার এইচআইভি-এইডস নিয়ে এক বিশেষ সচেতনতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় “বিস্তৃত আই.ই.সি. (Information, Education and Communication)” অভিযানের অঙ্গ হিসেবে। কলেজের রেড রিবন ক্লাবের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উধারবন্দ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের সাব-ডিভিশনাল মেডিক্যাল অফিসার (এসডিএমও) ড. অর্জুনপ্রসাদ…

Read More

শিলচর-কালাইন সড়কে লরির ধাক্কায় প্রাণ হারালো কলেজ ছাত্রী

এম নাথ, বড়খলা।বরাক তরঙ্গ, ১২ নভেম্বর : ফের প্রাণহানি শিলচর-কালাইন সড়কে। বালিঘাট এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন বছর ২১ এর নাজিফা ফেরদৌস বড়ভূইয়া নামে এক তরুণী। লরির ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু ঘটে চান্দপুর চতুর্থ খণ্ডের বাসিন্দা তথা কলেজ ছাত্রী নাজিফার। বুধবার দুপুর দেড়টা নাগাদ দুর্ঘটনাটি সংঘটিত হয়। জানা গেছে, নাজিফা তার বাবা নাজিম উদ্দিন…

Read More

শিলচর ফ্লাইওভার : বাণিজ্যিক কেন্দ্রগুলি এড়িয়ে অন্যত্র নির্মাণের দাবি চার ব্যবসায়ী সংগঠনের

রূপক চক্রবর্তী ও বিশ্বজিৎ আচার্য, শিলচর।বরাক তরঙ্গ, ১২ নভেম্বর : শিলচর শহরের ক্যাপিটাল পয়েন্ট থেকে রাঙ্গিরখাড়ি পর্যন্ত প্রস্তাবিত ফ্লাইওভার নির্মাণ পরিকল্পনার বিরুদ্ধে সরব হয়েছে শহরের চারটি প্রভাবশালী ব্যবসায়ী সংগঠন। তাদের অভিযোগ, প্রস্তাবিত রুটটি শহরের মূল ব্যবসায়িক কেন্দ্রগুলির ভেতর দিয়ে গেলে সেন্ট্রাল রোড, নাজিরপট্টি, প্রেমতলা ও হাসপাতাল রোড এলাকার ব্যবসা চূড়ান্তভাবে ক্ষতিগ্রস্ত হবে। সেন্ট্রাল শিলচর ট্রেডার্স…

Read More

স্মার্ট ক্লাসরুম সহ উন্নত পরিকাঠামোর উদ্বোধন আসাম বিশ্ববিদ্যালয়ের আতিথেয়তা ও পর্যটন ব্যবস্থাপনা বিভাগে

বরাক তরঙ্গ, ১২ নভেম্বর : নতুন উন্নত পরিকাঠামো সহ নানা অত্যাধুনিক সুযোগ-সুবিধায় সাজিয়ে তোলা হলো আসাম বিশ্ববিদ্যালয়ের আতিথেয়তা ও পর্যটন ব্যবস্থাপনা বিভাগ। বুধবার এই অত্যাধুনিক সুযোগ-সুবিধার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক রাজীব মোহন পন্থ। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্কুল অব ম্যানেজমেন্ট স্টাডিজের ডিন অধ্যাপক এইচ রামানন্দ সিং সহ বিভাগীয় অধ্যাপক, গবেষক…

Read More

আগরতলা-সাব্রুম রেল পরিষেবা ২৫ নভেম্বর পর্যন্ত বাতিল, ক্ষোভ

বরাক তরঙ্গ, ১২ নভেম্বর : আগরতলা-সাব্রুম ও সাব্রুম-আগরতলা রুটে ট্রেন পরিষেবা আগামী ২৫ নভেম্বর পর্যন্ত বাতিল ঘোষণা করেছে রেল কর্তৃপক্ষ। আজ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। ওই রুটের ট্রেন পরিষেবা বাতিল হওয়ায় সাধারণ রেলযাত্রীদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। প্রতিদিন দুপুর ১টা ৪০ মিনিটে আগরতলা থেকে সাব্রুমগামী এবং বিকেল ৪টা ২০ মিনিটে সাব্রুম থেকে আগরতলাগামী…

Read More

ত্রিপুরায় গড়ে উঠছে “মাতাবাড়ি ট্যুরিস্ট সার্কিট”, পর্যটনে নতুন গতি আনতে উদ্যোগ সরকারে

বরাক তরঙ্গ, ১২ নভেম্বর : ত্রিপুরার পর্যটন খাতে নতুন প্রাণ সঞ্চারের লক্ষ্যে “মাতাবাড়ি ট্যুরিস্ট সার্কিট” গঠনের প্রস্তাব নিয়ে কেন্দ্রীয় ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য এম. সিন্ধিয়ার সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক সারলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। বৈঠকে আগরতলা, নীরমহল, সিপাহীজলা, উদয়পুর, ছবিমুড়া ও ডুম্বুরকে অন্তর্ভুক্ত করে একটি সমন্বিত পর্যটন সার্কিট গঠনের প্রস্তাব পেশ করা হয়। বুধবার সামাজিক…

Read More

শিলচরে অগপ’র কাছাড় জেলা কমিটির নবনির্বাচিত কর্তাদের সংবর্ধনা বৃহস্পতিবার

বরাক তরঙ্গ, ১২ নভেম্বর : অগপর নবগঠিত কাছাড় জেলা কমিটির কর্মকর্তাদের  বৃহস্পতিবার শিলচরে সংবর্ধনা জানানো হবে। নবনির্বাচিত সদস্যরা সকাল ১১টায় শিলচর বিমানবন্দরে পৌঁছাবেন বলে দলসূত্রে জানা গেছে। এই সফরে উপস্থিত থাকবেন কাছাড় জেলা সভাপতি নজমুল হোসেন মজুমদার, কার্যকরী সভাপতি মণিতন সিংহ, সাধারণ সম্পাদক সুজিত শর্মা এবং কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তথা বরাক উপত্যকা তত্ত্বাবধায়ক কে.এইচ…

Read More

দিল্লি বিস্ফোরণ : অসমে গ্রেফতার ৫, মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ

বরাক তরঙ্গ, ১২ নভেম্বর : দিল্লির বিস্ফোরণ কাণ্ডে অসমে গ্রেফতার হলেন পাঁচজন। তবে গ্রেফতার হওয়া ব্যক্তিরা বিস্ফোরণ কাণ্ডে জড়িত নন। তারা সামাজিক মাধ্যমে জঘন্য ঘটনার সমর্থন করে পোস্ট বা কমেন্ট করায় পুলিশ তাদের গ্রেফতার করেছে। দিল্লিতে সংঘটিত বিস্ফোরণকে কেন্দ্র করে সমর্থনমূলক মন্তব্য বা পোস্টের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা।…

Read More