নিলামবাজারে নৃশংস হত্যাকাণ্ড, কুঠারের আঘাতে স্ত্রীর মৃত্যু, আত্মসমর্পণ স্বামীর

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ২৩ ফেব্রুয়ারি : শ্রীভূমি জেলার নিলামবাজারে এক লোমহর্ষক হত্যাকাণ্ডে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকাজুড়ে। পারিবারিক কলহের জেরে স্বামীর কুঠারের আঘাতে প্রাণ হারালেন স্ত্রী সুফিয়া বেগম। নৃশংস ঘটনাটি সংঘটিত হয় সোমবার।ঘটনার পর অভিযুক্ত স্বামী জয়নাল উদ্দিন থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। জানা গেছে, দীর্ঘদিন ধরেই তাদের দাম্পত্য জীবনে অশান্তি চলছিল বলে স্থানীয় বাসিন্দাদের দাবি।…

Read More

মহিলা প্রতিনিধিত্বের দাবিতে সোনাইর মাঠে কংগ্রেস নেত্রী নাজিয়া ইয়াসমিন

বরাক তরঙ্গ, ২৩ ফেব্রুয়ারি : অসম বিধানসভায় আজ পর্যন্ত বরাক উপত্যকা থেকে কোনও মুসলিম মহিলা বিধায়ক নির্বাচিত হয়ে সদনে প্রবেশ করেননি। সেই প্রেক্ষাপটে ইতিহাস গড়ার লক্ষ্যে এগিয়ে এসেছেন কংগ্রেস নেত্রী নাজিয়া ইয়াসমিন মজুমদার। আগামী বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্তের কথা জানিয়ে তিনি বলেন, এলাকার অধিকাংশ মহিলার মতামত ও উৎসাহেই তিনি এই পদক্ষেপ নিয়েছেন। নাজিয়া ইয়াসমিন…

Read More

‘মোদিকে গালিগালাজ করেন…’, সংখ্যালঘু মহিলাদের কম্বল দিয়েও কেড়ে নিলেন বিজেপি নেতা! তুঙ্গে বিতর্ক

২৩ ফেব্রুয়ারি : রাজস্থানের টঙ্কে কম্বল বিতরণ কর্মসূচিকে কেন্দ্র করে চরম বিতর্ক ছড়াল। বিতরণ করার পর মুসলিম মহিলাদের কাছ থেকে কম্বল কেড়ে নেওয়ার অভিযোগ উঠল প্রাক্তন বিজেপি সাংসদ সুখবীর সিং জৌনাপুরিয়ার বিরুদ্ধে (Rajasthan BJP Leader)। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, ওই মহিলাদের ধর্মীয় পরিচয় জানার পরই তাঁদের থেকে কম্বল ফিরিয়ে নিচ্ছেন তিনি (Blanket distribution…

Read More

রাস্তার ধারে বস্তাবন্দি অজ্ঞাত পরিচয় মহিলার দেহ, চাঞ্চল্য

২৩ ফেব্রুয়ারি : রাস্তার ধারে বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাত পরিচয় মহিলার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা থানার রামনগর পোল এলাকায়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার ফলতা থানার ফতেপুর গ্রাম পঞ্চায়েতের রামনগর পোলের কাছে একটি বস্তা পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। প্রথমে মনে হয়েছিল, হয়তো বা কেউ বাড়ির নোংরা-আবর্জনা ফেলেছে! কিন্তু…

Read More

কলেজ অধ্যক্ষদের পাঁচ দিবসীয় ওরিয়েন্টেশন ও নেতৃত্ব বিকাশ কর্মশালা ইম্ফলে

বরাক তরঙ্গ, ২৩ ফেব্রুয়ারি : উত্তর-পূর্ব ভারতের কলেজ অধ্যক্ষদের জন্য নেতৃত্ব বিকাশের উপর পাঁচ দিনের ওরিয়েন্টেশন কাম ওয়ার্কশপ বিগত ১৬-২০ ফেব্রুয়ারি পর্যন্ত ইম্ফলে অনুষ্ঠিত হয়। ডিএম কলেজ আর্টস ডিএমইউ-র অডিটোরিয়াম হলে কর্মশালাটি আয়োজন করে জাতীয় শিক্ষা পরিকল্পনা ও প্রশাসন ইনস্টিটিউট, নতুন দিল্লীর উচ্চ ও পেশাদার শিক্ষা বিভাগ। সহযোগিতায় ছিল মণিপুর ইম্ফলের ধনমঞ্জুরী বিশ্ববিদ্যালয়।  পাঁচ দিবসীয়…

Read More

আসাম বিশ্ববিদ্যালয়ে ড্রোন প্রযুক্তি ও প্রয়োগ নিয়ে পাঁচদিনের শিবির সম্পন্ন 

বরাক তরঙ্গ, ২৩ ফেব্রুয়ারি : আসাম বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হলো ড্রোন প্রযুক্তি ও প্রয়োগ বিষয়ক পাঁচদিনের ২৩তম শিবির। বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং বিভাগ, থ্রিডি প্রিন্টিং ল্যাব ও উদ্যোগ উন্নয়ন কেন্দ্রের সহায়তায় আয়োজিত এই শিবিরের উদ্যোক্তা ছিল শিলচরের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি। পৃষ্ঠপোষকতায় ছিল জেট অ্যারোস্পেস অ্যাভিয়েশন রিসার্চ সেন্টার ও প্রযুক্তি উদ্ভাবন কেন্দ্র আইএইচএফসি। গত ১৭ থেকে ২১ ফেব্রুয়ারি…

Read More

হাইলাকান্দিতে ইয়াবা উদ্ধার, আটক যুবতীসহ দুই

অনিন্দিতা পাল, হাইলাকান্দি।বরাক তরঙ্গ, ২৩ ফেব্রুয়ারি : হাইলাকান্দিতে মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় সাফল্য অর্জন করেছে পুলিশ। হাইলাকান্দি বাইপাসের বাউয়ারঘাট প্রথম খণ্ডে অবস্থিত ড্রিমল্যান্ড সিনিয়র সেকেন্ডারি স্কুলের সামনে বিশেষ অভিযান চালিয়ে একটি গাড়ি থেকে প্রায় ১৫ কেজি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা…

Read More

ভারত ডিগনিটি অ্যাওয়ার্ডে প্রদীপ দত্তরায়কে সম্মানিত করার জন্য নিউজ ম্যানিয়া গ্রুপকে অভিনন্দন প্রাক্তনী আকসার

বরাক তরঙ্গ, ২৩ ফেব্রুয়ারি : শিলচরের কাছাড় কলেজে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে প্রদীপ দত্তরায় সহ বরাক উপত্যকার তিনজন বিশিষ্ট ব্যাক্তিত্বকে চতুর্থ বর্ষের ‘ভারত ডিগনিটি অ্যাওয়ার্ড দিয়ে সম্মাননা জানিয়েছে নিউজ ম্যানিয়া গ্রুপ। তাঁদের এই পদক্ষেপকে অভিনন্দন জানালেন ‘প্রাক্তনী আকসার সদস্যরা। এক প্রেস বার্তায় প্রাক্তনী আকসার মুখ্য আহ্বায়ক অধ্যাপক হিলাল উদ্দিন লস্কর বলেন যে প্রদীপ দত্তরায়ের নেতৃত্বে…

Read More

৮২ লক্ষ টাকার অবৈধ সিগারেট বাজেয়াপ্ত আসাম রাইফেলস ও কাছাড় পুলিশের

বরাক তরঙ্গ, ২৩ ফেব্রুয়ারি : কাছাড় জেলায় চোরাচালানবিরোধী অভিযানে বড় সাফল্য পেল আসাম রাইফেলস ও কাছাড় পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে পরিচালিত এক যৌথ অভিযানে প্রায় ৮২ লক্ষ টাকা মূল্যের অবৈধ Esse Light সিগারেট বাজেয়াপ্ত করা হয়েছে।আসাম রাইফেলস সূত্রে জানা গেছে, কাছাড় জেলায় অবৈধ সামগ্রী পাচারের তথ্য পাওয়ার পর কাছাড় পুলিশের সহযোগিতায় একটি বিশেষ অভিযান চালানো…

Read More

নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে যাত্রীবাহী বাস, হত ১৮ জন

২৩ ফেব্রুয়ারি : নেপালে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন অন্তত ১৮ জন যাত্রী। রবিবার গভীর রাতে ধাদিং (Dhading) জেলার গজুরি এলাকায় একটি  সরাসরি ত্রিশূলী নদীতে পড়ে গেলে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। পুলিশ ও উদ্ধারকারী দলের প্রাথমিক ধারণা, দ্রুত গতির কারণেই এই ভয়াবহ বিপর্যয় ঘটে। সশস্ত্র পুলিশ বাহিনীর মুখপাত্র বিষ্ণু প্রসাদ ভট্ট জানিয়েছেন, বাসটি পোখরা থেকে…

Read More