শিলচরের বেরেঙ্গা রবিদাসপাড়ায় হিন্দু সম্মেলন, গোমাতা পূজন
দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ১৭ জানুয়ারি : শিলচর নগরের বেরেঙ্গা রবিদাস পাড়ায় শনিবার “হিন্দু সম্মেলন” আয়োজিত হয়েছে। ধর্মীয় উদ্দীপনা ও সমাজ সংহতির লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় নাগরিকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে অনুষ্ঠানকে সার্থক করে তোলে।শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন হয়। এরপর আয়োজক সমিতির সদস্যরা গোমাতা পূজন করেন। বিশ্ব শান্তি যজ্ঞের মাধ্যমে অনুষ্ঠানে আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি হয়।…
