স্বামীকে বিরিয়ানি খাইয়ে গলা টিপে খুন, মৃতদেহের পাশে বসে ভিডিও দেখছেন স্ত্রী

২৩ জানুয়ারি : স্বামীকে খাওয়ানোর জন্য বিরিয়ানি রান্না করেছিলেন। সেটিকে মিশিয়ে দেওয়া হয়েছিল ঘুমের ওষুধ। সেই বিরিয়ানি খেয়ে ঘুমিয়ে পড়তেই ওই ব্যক্তিকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল তাঁর স্ত্রীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলায়। অভিযোগ, ওই ব্যক্তিকে খুন করায় স্ত্রীকে সহযোগিতা করেছেন তাঁর প্রেমিকও। প্রাথমিকভাবে এটিকে একটি স্বাভাবিক মৃত্যু হিসেবে দেখানো হলেও, ফরেনসিক পরীক্ষার…

Read More

আজ সরস্বতী পূজা

বরাক তরঙ্গ, ২৩ জানুয়ারি : মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে বসন্ত পঞ্চমী বা সরস্বতী পুজো  হয়। এই পুজোর জন্যে সকলে সারা বছর ধরে অপেক্ষা করে থাকেন। বিশেষত শিক্ষার্থীদের জন্যে সরস্বতী পুজো খুবই স্পেশাল। সকাল থেকেই উপোস থেকে বাগদেবীর উদ্দেশ্যে অঞ্জলি দেন তারা। বিদ্যা, বুদ্ধি, জ্ঞানের প্রার্থনা করেন সরস্বতী মায়ের কাছে। জেনে নিন ২০২৬-র বসন্ত পঞ্চমীর…

Read More

জেলা প্রশাসনের উদ্যোগে মুখ্যমন্ত্রীর ‘একটি কলি দু’টি পাতা’ ও ‘অরুণোদয়’ প্রকল্প সংক্রান্ত পর্যালোচনা সভা

জনসংযোগ, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ২২ জানুয়ারি : শ্রীভূমি জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার শ্রীভূমির জেলা আয়ুক্ত কার্যালয়ের সভাকক্ষে মুখ্যমন্ত্রীর গুরুত্বপূর্ণ জনকল্যাণমূলক প্রকল্প ‘একটি কলি দু’টি পাতা’ এবং ‘অরুণোদয়’ প্রকল্পের অগ্রগতি ও বাস্তবায়ন সংক্রান্ত এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শ্রীভূমির জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী। সভায় সংশ্লিষ্ট প্রকল্পগুলির বর্তমান অগ্রগতি, মাঠপর্যায়ে বাস্তবায়নের অবস্থা এবং ভবিষ্যৎ…

Read More

‘কৌশল ভারত বিকশিত ভারত’-এর অধীনে শিক্ষানবিশের পাইলট উদ্যোগ নিয়ে শ্রীকোণায় সচেতনতা কর্মশালা

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ২২ জানুয়ারি : ভারত সরকারের ‘কৌশল ভারত বিকশিত ভারত’ লক্ষ্যাংশের অধীনে উত্তর-পূর্বাঞ্চলীয় অঞ্চলে শিক্ষানবিশ খাতের অগ্রগতি ত্বরান্বিত করতে NAPS-এর বিশেষ পাইলট উদ্যোগ নিয়ে বৃহস্পতিবার বেলা ১১টা থেকে শ্রীকোণা আইটিআই অডিটোরিয়ামে এক সচেতনতা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এই কর্মশালায় স্থানীয় শিল্পপতি, প্রশাসক ও শিক্ষাবিদদের অংশগ্রহণে যুবকদের দক্ষতা উন্নয়ন ও আত্মনির্ভর ভারত গঠনের উপর…

Read More

মঙ্গলদৈয়ে একই রাতে ১৬টি মন্দিরে ভাঙচুর, উদ্বেগ

বরাক তরঙ্গ, ২২ জানুয়ারি: কোকরাঝাড়ে গোষ্ঠী সংঘর্ষের উত্তেজনা কাটতে না কাটতেই ফের অশান্তির ছায়া পড়ল মঙ্গলদৈ জেলায়। মঙ্গলদৈ শহরের একাধিক এলাকায় বুধবার গভীর রাতে অজানা দুষ্কৃতীরা পরপর মন্দিরে ঢুকে প্রতিমা ভাঙচুর চালায়। এই ঘটনায় গোটা মঙ্গলদৈ জুড়ে তীব্র প্রতিক্রিয়া ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতের অন্ধকারকে কাজে লাগিয়ে দুর্বৃত্তরা চেরেং মন্দির,…

Read More

স্পা ও সেলুনগুলির বিরুদ্ধে অভিযান, গ্রেফতার ১০, উদ্ধার ১৩জন ভুক্তভোগী

বরাক তরঙ্গ, ২২ জানুয়ারি : দেহব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে অবৈধভাবে পরিচালিত স্পা ও সেলুনগুলির বিরুদ্ধে অভিযান চালায় পুলিশ। মঙ্গলবার পল্টনবাজার, চান্দমারি, পানবাজার ও গীতানগর থানার পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে গ্রেফতার করে। অভিযোগ অনুযায়ী, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে গ্রামের তরুণীদের অবৈধভাবে দেহব্যবসায় যুক্ত করে একটি র‌্যাকেট চালিয়ে আসছিল। প্রাপ্ত তথ্য অনুযায়ী, স্পা ও সেলুনের…

Read More

জুবিন মৃত্যু মামলা: জামিন আবেদনের শুনানি

বরাক তরঙ্গ, ২২ জানুয়ারি : আজ, বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় প্রয়াত শিল্পী জুবিন গর্গের মৃত্যু মামলায় দায়ের করা জামিন আবেদনের শুনানি। কামরূপ মহানগর জেলা ও দায়রা জজ আদালতে এই জামিন আবেদনের শুনানি হয়। মামলায় অভিযুক্ত পাঁচজনই আদালতে জামিন চেয়ে আবেদন করেছিলেন। অভিযুক্ত শ্যামকানু ও অমৃতপ্রভা জামিনের জন্য আদালতের দ্বারস্থ হন। একইভাবে জুবিনের ভাই সন্দীপন গর্গও জামিন…

Read More

ছড়িয়ে ছিটিয়ে শ্রমিকদের দগ্ধ দেহের টুকরো, ছত্তিশগড়ের কারখানায় বিস্ফোরণে শিউরে ওঠা দৃশ্য

২২ জানুয়ারি : কারখানায় ভয়ঙ্কর বিস্ফোরণে মৃত্যুমিছিল। বিকট শব্দে কেঁপে উঠল ছত্তিশগড়ের গ্রাম। কারখানায় জীবন্ত দগ্ধ হয়ে কমপক্ষে সাতজন শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, দুর্ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের ভাটাপাড়া জেলায়। বৃহস্পতিবার পুলিশ জানিয়েছে, একটি স্পঞ্জ আয়রন কারখানায় ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটেছে। দুর্ঘটনার সময় কারখানায় বহু শ্রমিক উপস্থিত ছিলেন। বিস্ফোরণে অগ্নিদগ্ধ…

Read More

শ্রীশ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের জন্ম মহামহোৎসব উপলক্ষে বাজারিছড়ায় শ্রেয়-দীপনা উৎসব

মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ২২ জানুয়ারি : শ্রীশ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩৮তম শুভ জন্ম মহামহোৎসব উদযাপনকে কেন্দ্র করে আধ্যাত্মিক উৎসবে মুখর হয়ে উঠতে চলেছে উত্তর ত্রিপুরার বাজারিছড়া। পরম পূজ্যপাদ শ্রীশ্রী আচার্যদেবের আশীর্বাদে ও পূজ্যপাদ শ্রীশ্রী অবিন দাদার ঐশী প্রেরণায় আয়োজিত “শ্রেয়-দীপনা” উৎসব ঘিরে ইতিমধ্যেই ধর্মপ্রাণ ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে শ্রীশ্রী…

Read More

প্রতিশ্রুতি রক্ষা করলেন ধ্রুবজ্যোতি পুরকায়স্থ, নিজস্ব অর্থে রাস্তা সংস্কার

দিলোয়ার বড়ভূইয়া, কাবুগঞ্জ।বরাক তরঙ্গ, ২২ জানুয়ারি : ধলাই বিধানসভা সমষ্টির অন্তর্গত পালংঘাট ব্লকের রূকনি ইস্ট গ্রাম পঞ্চায়েতের দশ নম্বর গ্রুপে শনিবার এক ব্যতিক্রমী ঘটনার সাক্ষী থাকল স্থানীয় জনসাধারণ। গত উপনির্বাচনের সময় কংগ্রেসের টিকিট প্রত্যাশী ধ্রুবজ্যোতি পুরকায়স্থ যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা তিনি নির্বাচনে পরাজিত হয়েও বাস্তবে রূপায়িত করে দেখালেন। উল্লেখ্য, উপনির্বাচনের প্রচারকালে ধ্রুবজ্যোতি পুরকায়স্থ এলাকাবাসীর কাছে…

Read More