হাইলাকান্দিতে বরাকবঙ্গের ৩১তম দ্বিবার্ষিক অধিবেশনের সূচনা

বরাক তরঙ্গ, ৩০ জানুয়ারি : বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে শুক্রবার থেকে হাইলাকান্দিতে শুরু হল বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলনের ৩১তম দ্বিবার্ষিক অধিবেশন। তিন দিনব্যাপী এই অধিবেশন আগামী ১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। অধিবেশনের প্রথম দিনে সকালে এক সাংস্কৃতিক শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করা হয়। শোভাযাত্রায় বিভিন্ন সাংস্কৃতিক দল, শিল্পী ও সাহিত্যপ্রেমীসহ বিভিন্ন স্কুল কলেজের পড়ুয়ারা উপস্থিতিতে হাইলাকান্দি শহর উৎসবমুখর পরিবেশে মুখরিত হয়ে ওঠে।

শোভাযাত্রার পর মূল অধিবেশনের কার্যক্রমের সূচনা করেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক ও সাহিত্যিক লীনা গঙ্গোপাধ্যায়। সম্মানিত অতিথি হিসেবে অধিবেশনে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত মানস চৌধুরী। তাঁরা তাঁদের বক্তব্যে সাহিত্য ও সংস্কৃতির বিকাশে এমন সম্মেলনের ভূমিকার কথা উল্লেখ করে নতুন প্রজন্মকে সাহিত্যচর্চায় আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

তিন দিনব্যাপী এই দ্বিবার্ষিক অধিবেশনে বিভিন্ন সাহিত্য আলোচনা, কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। পাশাপাশি আগামী দুই বছরের জন্য বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলনের পদাধিকারী নির্বাচনও এই অধিবেশনেই সম্পন্ন করা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *