ববাক তরঙ্গ, ২ জানুয়ারি : নয়া বছরের প্রথম দিনে কাছাড় ক্যান্সার হাসপাতালে শিশু রোগীদের সঙ্গে দেখা করেন এবং তাদের জন্য ফল ও মিষ্টি কর্তৃপক্ষের হাতে তুলে দেয় খোঁজ শিলচর। বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় প্রথমে সংস্থার মুখ্য পৃষ্ঠপোষক ডাঃ রবি কান্নান ও ডাঃ নিকিতা মেহেতাকে শুভেচ্ছা জানাতে ক্যান্সার হাসপাতালে গিয়ে উপস্থিত হন সদস্যরা তাদের মিষ্টিমুখ করান। এরপর ক্যান্সার হাসপাতালের ক্যান্সার শিশুদের সাথে দেখা করেন এবং তাদের জন্য ফল ও মিষ্টি হাতে তুলে দেওয়া হয়। এতে উপস্থিত ছিলেন সহ-সভাপতি কল্যাণ কুমার চক্রবর্তী সাধারন সম্পাদক সজল লস্কর, সহ+&সম্পাদক রেজওয়ান খান, সদস্য মাম্পি লস্কর ও রিজু লস্কর।
নববর্ষ উপলক্ষে ক্যান্সার হাসপাতালে শিশু রোগীদের মধ্যে খাবার বিতরণ খোঁজের



