শ্রীভূমির চারটি বিধানসভা আসনে ৫৫ জন প্রার্থীর মনোনয়ন বৈধ, বাতিল চারটি

Spread the news

বরাক তরঙ্গ, ২৪ মার্চ : শ্রীভূমি জেলার চারটি বিধানসভা আসনে জমা পড়া ৫৯ জন প্রার্থী মনোনয়নেপত্রের মধ্যে চার জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল বলে ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার কড়া নিরাপত্তার মধ্যে শ্রীভূমি জেলা আয়ুক্তের কার্যালয়ে মনোনয়নপত্রগুলি পরীক্ষা করে সংশ্লিষ্ট রিটার্ন অফিসার চারটি মনোনয়ন পত্র বাতিল বলে ঘোষণা দেন।  বাতিল ঘোষণা দেওয়া মনোনয়নপত্রের মধ্যে দক্ষিণ করিমগঞ্জ আসনে তিনজন প্রার্থীর এবং পাথারকান্দি কেন্দ্রে একজন প্রার্থীর মনোনয়নপত্র রয়েছে।বৈধ ঘোষণা করা প্রার্থীর মধ্যে ১২৩ উত্তর করিমগঞ্জ বিধানসভা আসনে ১৬ জন, ১২৪ দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা আসনে ২০ জন, ১২৫ পাথারকান্দি বিধানসভা আসনে ১০ জন ও ১২৬ রামকৃষ্ণনগর বিধানসভা আসনে ৯ জন প্রার্থী রয়েছেন। ১২৩ উত্তর করিমগঞ্জ বিধানসভা আসনে প্রার্থীরা হলেন বিনয়কৃষ্ণ রায়-নির্দল, অরুণাংশু ভট্টাচার্য- এসইউসিআই(সি), জাকারিয়া আহমদ- ভারতীয় জাতীয় কংগ্রেস, সুব্রত ভট্টাচার্য- ভারতীয় জনতা পার্টি, সমরাজ বনিক- নির্দল, পরিমলরঞ্জন রায়- অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, মকবুল আলি- নির্দল, চৌধুরী হিববুর রাসুল উসামা মাবরুর- অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট, আব্দুল মুক্তাদির- নির্দল, আহাদ উদ্দিন- আপনি জনতা পার্টি, ফকরুল ইসলাম- নির্দল, সামাদুল হক চৌধুরী- নির্দল, সৈয়দ সাহাব উদ্দিন- নির্দল, আবুল খাইর জাকারিয়া- নির্দল, আব্দুল গফ্ফার তালুকদার-নির্দল ও লুৎফুর রহমান বড়ভূইয়া – নির্দল প্রার্থী রয়েছেন। পাশাপাশি, ১২৪ দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা আসনে আব্দুল করিম- নির্দল, আমিনুর রসিদ চৌধুরী- ভারতীয় জাতীয় কংগ্রেস, বিপ্লব দাস- নির্দল, আবু নসর মোহম্মদ ইলিয়াস- নির্দল, মোহম্মদ আলতাফ হোসেন- নির্দল, মোহম্মদ রিজওয়ান আহমেদ- নির্দল, আজিজ আহমদ খান- অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, গুলাম রব্বানি চৌধুরী – নির্দল, সিহাব উদ্দিন- এআইইউডিএফ, রুপোশ্রী গোস্বামী- সোস্যালিস্ট ইউনিটি সেন্টার অফ ইন্ডিয়া(কমিউনিস্ট), রুহন দত্ত- নির্দল, ইকবাল হোসেন- অসম গণ পরিষদ, মোহম্মদ জাহিরুল ইসলাম- নির্দল, আব্দুর রহিম চৌধুরী- নির্দল, আসাদ উদ্দিন আহমেদ- নির্দল, সামসুল ইসলাম- নির্দল, আহমদ হোসেন লস্কর – নির্দল, বাহারুল ইসলাম- নির্দল, প্রণবকুমার নাথ- নির্দল ও ফয়াজ আহমদ- নির্দল প্রার্থী হিসেবে রয়েছেন।

এদিকে, ১২৫ পাথারকান্দি বিধানসভা আসনে সায়নুল হক- আম আদমি পার্টি,  বিজিতকুমার সিনহা- সোসিয়েলিস্ট ইউনিটি সেন্টার অফ ইন্ডিয়া (কমিউনিস্ট), কৃষ্ণেন্দু পাল- ভারতীয় জনতা পার্টি, মোহম্মদ ফজল আহমদ- নির্দল, কার্তিকসেনা সিনহা- ভারতীয় জাতীয় কংগ্রেস, নূরুল হাসান তালুকদার- নির্দল, বিজু পাল- অল ইন্ডিয়া ফরোয়ার্ড ব্লক, রাজীব ব্যানার্জি – নির্দল, তুতিয়ুর রহমান – নির্দল ও চন্দন গোয়ালা – নির্দল প্রার্থী হিসেবে রয়েছেন। এছাড়া ১২৬ রামকৃষ্ণ নগর বিধানসভা আসনে সঞ্চিতা শুক্লা- সোসিয়েলিস্ট ইউনিটি সেন্টার অফ ইন্ডিয়া (কমিউনিস্ট), সুরুচি রায়- ভারতীয় জাতীয় কংগ্রেস, অনুপ কুমার দাস তালুকদার- অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট, উত্তম দাস- নির্দল, বিজয় মালাকার- ভারতীয় জনতা পার্টি, শশাঙ্ক শেখর দাস – নির্দল, যোগেশ দাস- নির্দল, বিকাশ লাল ধোবী – নির্দল ও সৌরভ রায় নির্দল প্রার্থী রয়েছেন।

মনোনয়নপত্র ২৬ মার্চ, বৃহস্পতিবার বিকেল ৩ টা পর্যন্ত প্রত্যাহার করা যাবে। উল্লেখ্য, মঙ্গলবার মনোনয়নপত্র  পরীক্ষার দিনে ১২৫ পাথারকান্দি বিধানসভা আসনে আপনি জনতা পার্টির প্রার্থী জহরুল হক এবং ১২৪ দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা আসনের তিনজন নির্দল প্রার্থী বিলাল উদ্দিন, আলি আহমদ ও আফজল হোসেন তালুকদার এর মনোনয়ন বাতিল বলে ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *