নীতিন আমারও বস, আমি একজন কর্মী : প্রধানমন্ত্রী

২০ জানুয়ারি : ভারতীয় জনতা পার্টির মতো রেজিমেন্টেড দলে সভাপতিই শেষ কথা। তিনিই দলের সর্বেসর্বা। মনে করিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার জেপি নাড্ডার স্থলাভিষিক্ত হন নীতিন নবীন। তাঁর শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোদি নিজেই। সেখানেই তিনি জানান, তাঁকেও নীতিন নবীনের নির্দেশ মতোই কাজ করতে হবে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘দলের উত্তরাধিকারকে এগিয়ে নিয়ে যাবেন নীতিন নবীন। সেজন্য তিনি আমারও বস। আমি একজন কর্মী।’

নীতিন নবীন মাত্র ৪৫ বছর বয়সে বিজেপির সভাপতি পদে দায়িত্বভার গ্রহণ করেছেন। সোমবারই পরিষ্কার হয়ে যায়, তিনিই পরবর্তী সর্বভারতীয় সভাপতি। মঙ্গলবার শপথ নেন তিনি। রাজনৈতিক মহলের একাংশের মতে, বিজেপি যে নতুন প্রজন্মকে দলে জায়গা করে দিতে চাইছে সেটা পরিষ্কার হয়ে গেল এই নীতিন নবীনের দায়িত্ব প্রাপ্তির মাধ্যমেই। মোদিও তাঁর বক্তব্যে সেই ইঙ্গিত দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *