পেট্রল পাম্পগুলির স্বত্বাধিকারী ও পরিচালকদের সঙ্গে মরিগাঁও জেলা প্রশাসনের বৈঠক

Spread the news

বরাক তরঙ্গ, ২৭ মার্চ : মরিগাঁও জেলার পেট্রল পাম্পগুলিতে পেট্রলের কৃত্রিম সঙ্কট সম্পর্কে শুক্রবার জেলা কমিশনার কার্যালয়ের সভাকক্ষে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। জেলা কমিশনার অনামিকা তেওয়ারির সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে পেট্রোল পাম্পের স্বত্বাধিকারী ও পরিচালকদের কিছু নির্দেশনা প্রদান করা হয়। পেট্রোল পাম্পগুলিতে ক্ষমতা অনুযায়ী সম্পূর্ণ জ্বালানি মজুত রাখতে নির্দেশ দেওয়া হয়।

সভায় যে কোনও পাত্র, বোতল বা ড্রামে পেট্রল দেওয়া থেকে বিরত থাকতে পেট্রল পাম্পগুলিকে নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি জেলা কমিশনার পেট্রোল পাম্পগুলিতে পেট্রল বা ডিজেল মজুত থাকার বিষয়ে বোর্ডে লিখে সাধারণ মানুষ যাতে দেখতে পান সেভাবে প্রদর্শন করতে নির্দেশ দেন। মরিগাঁও জেলা কমিশনার অবৈধ মজুতকরণ ও কালোবাজারি সম্পর্কে সতর্ক করে বলেন, এই ধরনের কাজ কোনও ভাবেই সহ্য করা হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *