৯ এপ্রিল : রাজ্যে নির্বাচনী প্রচারে এসে ফের একবার তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন হলদিয়া থেকে তিনি সরাসরি রাজ্যের অপশাসনের দিকটি তুলে ধরেন। তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গে পরিবর্তনের ঝড় বইছে। তৃণমূলের বিদায় নিশ্চিত। দেশ এগোচ্ছে, কিন্তু নির্মম সরকার বাংলাকে পিছিয়ে দিয়েছে। হলদিয়ার কারখানায় তালা ঝুলছে।’
গত বারের বিধানসভা নির্বাচনের প্রসঙ্গ তুলে এনে প্রধানমন্ত্রী বলেন, ‘পাঁচ বছর আগে নন্দীগ্রাম পরিবর্তনের পথ দেখিয়েছিল। এবার তার পুনরাবৃত্তি হবে ভবানীপুরে। গোটা পশ্চিমবঙ্গে পরিবর্তন হবে। প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী এক সঙ্গে কাজ করলেই বাংলার লাভ, তাই রাজ্যে চাই ডবল ইঞ্জিন সরকার। যার যা অধিকার, সেটাই দেবে বিজেপি। এটাই মোদির গ্যারান্টি।” বিজেপি সরকার সংবিধান অনুযায়ী কাজ করবে বলেও প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী।’
রাজ্যের যুব সমাজের প্রতি মোদির বার্তা ছিল নজরে পড়ার মতো। তিনি বলেন, ‘তৃণমূল রাজ্যের যুবদের ধোঁকা দিয়েছে। বিজেপিশাসিত রাজ্যে রোজগার মেলা হয়। বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পরে এই রাজ্যেও রোজগার মেলা শুরু হবে। যেভাবে রাজ্যের যুব সমাজকে তৃণমূল অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে তার কড়া সমালোচনা করেন প্রধানমন্ত্রী।’



