নয়া প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতে আসার আমন্ত্রণ মোদির

Spread the news

১৭ ফেব্রুয়ারি : বাংলাদেশের নয়া প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতে আসার জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই আমন্ত্রণপত্র তার হাতে তুলে দেন ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা, যিনি মোদির বিশেষ দূত হিসেবেও দায়িত্ব পালন করছেন। শপথ গ্রহণের পরপরই বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে ওম বিড়লার একটি একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে তিনি মোদির পাঠানো চিঠি সরাসরি তারেক রহমানের হাতে তুলে দেন।

সূত্রে জানা গেছে, চিঠিতে ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের নতুন সরকারকে অভিনন্দন জানানোর পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে দিল্লি সফরের জন্য তাকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন।
সূত্রের খবর অনুযায়ী, চিঠিতে দুই দেশের মধ্যে ঐতিহাসিক বন্ধুত্ব, অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য, সীমান্ত ব্যবস্থাপনা এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে যৌথভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *