মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ৫ মার্চ : শ্রীভূমি জেলার ১২৫ নম্বর পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ইসাবিল চা বাগান এলাকায় নবনির্মিত মডেল টি গার্ডেন স্কুল বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে জনসাধারণের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে। বিদ্যালয়টি উদ্বোধন করেন শ্রীভূমি জেলার জেলা আয়ুক্ত প্রদীপকুমার দ্বিবেদী, আইএএস। এই নতুন শিক্ষা প্রতিষ্ঠানটি এলাকার চা-বাগান শ্রমিক পরিবার ও প্রত্যন্ত অঞ্চলের শিশুদের জন্য উন্নত ও মানসম্মত শিক্ষার সুযোগ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি, শিক্ষা বিভাগের কর্মকর্তারা, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিপুল সংখ্যক অভিভাবক ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। বিদ্যালয়টি আধুনিক অবকাঠামো ও শিক্ষাবান্ধব পরিবেশে নির্মিত হয়েছে, যাতে ছাত্রছাত্রীরা নিজেদের এলাকার কাছেই উন্নত শিক্ষার সুযোগ পায় এবং ভবিষ্যতে উচ্চশিক্ষার পথে এগিয়ে যেতে পারে।এদিকে, ১২৫ নম্বর পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের মীন পশু পাল ভেটেনারি ও পূর্ত বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পল উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারলেও গুয়াহাটিতে মন্ত্কের গুরুত্বপূর্ণ দাপ্তরিক দায়িত্ব পালনের কারণে তাঁর অনুপস্থিতির কথা জানিয়ে ইছাবিল এলাকার জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, চা-বাগান এলাকার শিশুদের শিক্ষার সুযোগ সম্প্রসারণের জন্য এই ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।তিনি আরও বলেন, শিক্ষা সমাজের উন্নয়ন ও ক্ষমতায়নের অন্যতম প্রধান ভিত্তি। ইছবিলে এই মডেল টি গার্ডেন স্কুল প্রতিষ্ঠা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে এবং প্রত্যন্ত অঞ্চলের শিশুদের শিক্ষার স্বপ্নকে আরও শক্তিশালী করবে।
এ প্রসঙ্গে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা-র প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তাঁর দূরদর্শী নেতৃত্বে রাজ্যের প্রত্যন্ত অঞ্চল এবং চা-বাগান এলাকাগুলিতেও শিক্ষার প্রসার ঘটছে। একই সঙ্গে তিনি রাজ্যের শিক্ষামন্ত্রী ডাঃ রণোজ পেগু-র প্রতিও ধন্যবাদ জ্ঞাপন করেন, যিনি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং গ্রামীণ ও চা-বাগান এলাকায় মানসম্মত শিক্ষা অবকাঠামো গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।স্থানীয় বাসিন্দাদের মতে, দীর্ঘদিন ধরে ইছাবিল ও আশেপাশের এলাকার শিশুদের জন্য একটি উন্নত শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজন ছিল। নতুন এই মডেল টি গার্ডেন স্কুল প্রতিষ্ঠার ফলে এলাকার বহু ছাত্রছাত্রী এখন নিজেদের এলাকার কাছেই পড়াশোনার সুযোগ পাবে এবং শিক্ষার মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার নতুন পথ খুঁজে পাবে। সামগ্রিকভাবে, এই বিদ্যালয়টি শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, বরং পাঠারকান্দি অঞ্চলের চা-বাগান সম্প্রদায়ের জন্য আশা, সম্ভাবনা এবং একটি উজ্জ্বল ভবিষ্যতের প্রতীক হয়ে উঠবে বলে মনে করছেন এলাকাবাসী।

এদিন নবনির্মিত মডেল স্কুল ভবনের উদ্বোধন অনুষ্ঠান যথাযোগ্য মর্যাদার সঙ্গে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্কুল ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন শ্রীভূমি জেলার জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী এতে এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে শিক্ষা বিভাগের অধিকারীক আইএস নীলভজ্যোতি দাস ও শীর্ষ আধিকারিকবৃন্দ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা শ্রীভুমি জেলা পরিষদ চেয়ারম্যান অনিল কুমার ত্রিপাঠি পাথারকান্দির সার্কল অফিসার অদীতি নুনুসা লোয়াইরপোয়া মন্ডল বিজেপির সভানেত্রীর সম্পা চৌধুরী জেলা পরিষদ সদস্য স্বপন দাস ইছাবিল জিপি সভানেত্রীর সবিতা কুরমী সহ জেলা বিজেপির উপ সভাপতি হৃষীকেশ নন্দী স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক পঞ্চয়েত প্রতিনিধি এবং বিপুল সংখ্যক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে ইছাবিল টি এস্টেট এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দ লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, চা-বাগান এলাকার শিশুদের মানসম্মত শিক্ষার সুযোগ প্রদান করা বর্তমান সময়ের একটি গুরুত্বপূর্ণ প্রয়োজন। সেই লক্ষ্যকে সামনে রেখেই আধুনিক অবকাঠামো ও শিক্ষাবান্ধব পরিবেশে এই মডেল স্কুল ভবনটি নির্মাণ করা হয়েছে। নতুন এই স্কুল ভবনের উদ্বোধনের মাধ্যমে এলাকার শিক্ষার অবকাঠামো আরও সুদৃঢ় হবে এবং শিক্ষার্থীদের জন্য একটি উন্নত, নিরাপদ ও অনুকূল শিক্ষার পরিবেশ নিশ্চিত হবে বলে আশা প্রকাশ করা হয়। এর ফলে ইসাবিল ও আশপাশের চা-বাগান এলাকার বহু ছাত্রছাত্রী নিজেদের এলাকার কাছেই মানসম্মত শিক্ষা গ্রহণের সুযোগ পাবে। স্থানীয় বাসিন্দারা জানান, এই বিদ্যালয়টি ভবিষ্যতে এলাকার শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং নতুন প্রজন্মকে শিক্ষার আলোয় আলোকিত করতে সহায়ক হবে।



