বরাক তরঙ্গ, ৩০ মার্চ : সোনাবাড়িঘাট এমভি স্কুলে পড়ুয়াদের নিয়ে এক দিবসীয় মেডিটেশন সেশন কর্মসূচী অনুষ্ঠিত হল। ১২ থেকে ১৫ বছর বয়সী পড়ুয়াদের নিয়ে এই কর্মসূচীর আয়োজন করে ত্রিপুরা বিপসসনা ধ্যান কেন্দ্র। মূলত ‘আনাপানা ধ্যান কোর্স- যা সায়াজি উ বা খিন এর পরস্পরায় প্রমুখ আচার্য সত্যনারায়ণ গোয়েঙ্কা কর্তৃক শেখানো হয় ধ্যান। মেডিটেশন সেশন পরিচালনা করেন দক্ষ সহকারী শিক্ষক ডাঃ সুচরিত চাকমা এবাং শিশু কোর্সের শিক্ষক সঞ্জীব চাকমা এবং সন্ধ্যারানি চাকমা। ২৫ ও ২৬ মার্চ পৃথক ভাবে ছাত্র ও ছাত্রীদের জন্য শিবিরটি অনুষ্ঠিত হয়।

সেশন চলাকালীন তাঁরা বলেন, আনাপানা বলতে স্বাভাবিক ও প্রাকৃতিকভাবে শ্বাস-প্রশ্বাস গ্রহণ ও ত্যাগের প্রক্রিয়াটি পর্যবেক্ষণ করা বোঝায়। এটি একটি বৈজ্ঞানিক কৌশল, যা মনের একাগ্রতা বিকাশে সহায়তা করে। এটি সম্পূর্ণ অসাম্প্রদায়িক। পাঠ্যক্রমটি নির্দেশিত ধ্যানের সেশনগুলোকে খেলাধুলা, সৃজনশীল কার্যক্রম, দলগত আলোচনা এবং সৃজনশীল গল্প বলার সঙ্গে একীভূত করে।
এ দিকে, পাঠ চলাকালীন শিশুরা পাঁচটি মৌলিক নৈতিক নীতি মেনে চলতে সম্মত হয়। চুরি, অসদাচরণ, মিথ্যা কথা বলা, হত্যা, মাদক সেবন পরিহার করা।

উল্লেখ্য, শান্তিপূর্ণ ও ফলপ্রসূভাবে একটি পথ খোঁজে সমাজে বাস করা এই লক্ষ্য রেখে প্রয়াস চালিয়ে যাচ্ছে আনাপানা।প্রমুখ আচার্য সত্যনারায়ণ গোয়েঙ্কার ভাষায় ‘তারা যেন একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠে যেন’। সেটাই একমাত্র লক্ষ্য বিপসসনা ধ্যান কেন্দ্রের।



