শুক্রবার মাধ্যমিক পরীক্ষার ফলাফল

Spread the news

বরাক তরঙ্গ, ৯ এপ্রিল : শুক্রবার মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা হবে। শিক্ষামন্ত্রী ডাঃ রণোজ পেগু জানিয়েছেন, HSLC পরীক্ষার ফলাফল ঘোষণার জন্য সম্পূর্ণ প্রস্তুত অসম রাজ্য বিদ্যালয় শিক্ষা ব’ৰ্ড। বিধানসভা নির্বাচনে ভোট দিতে এসে HSLC ফল প্রকাশ নিয়ে এই মন্তব্য করেন শিক্ষামন্ত্রী।

এর আগে মুখ্যমন্ত্রী ১০ এপ্রিল ফল প্রকাশের ঘোষণা করেছিলেন। বোকাজানে নির্বাচনী প্রচারের সময় ২৯ মার্চ এই ঘোষণা দেন তিনি।
উল্লেখ্য, ১০ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত হয় হাইস্কুল শিক্ষান্ত (HSLC) পরীক্ষা। SEBA-র পরিবর্তে ASSEB-এর নতুন নিয়মে এ বছর পরীক্ষা অনুষ্ঠিত হয়।
২০২৬ সালের HSLC পরীক্ষায় রাজ্যের মোট ৪,৩৮,৫৬৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *