রমজানের সুযোগ নিয়ে লাহরিঘাটে নিত্যপণ্যের দাম বৃদ্ধি, প্রশাসনকে ব্যবস্থা গ্রহণ করার দাবি স্থানীয় জনতার

Spread the news

বরাক তরঙ্গ, ২৩ ফেব্রুয়ারি : মরিগাঁও জেলার লাহরিঘাটে পবিত্র রমজান মাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দাম আকাশচুম্বী হয়ে উঠেছে। অভিযোগ অনুযায়ী, একাংশ অসাধু ব্যবসায়ীয়ে রমজানের নামে শাক-সবজি, ফল, মাছ ও দুধের দাম বৃদ্ধি করায় সাধারণ মানুষের, বিশেষ করে দরিদ্র ও নিম্নআয়ের পরিবারগুলোর জন্য চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। নিত্যপ্রয়োজনীয় সবজির বাজার যেন সাধারণ মানুষের হাতের নাগালের বাইরে চলে গেছে। বর্তমান বাজারের মূল্য তালিকা অনুযায়ী, দেড়েস বিক্রি হচ্ছে ১৬০ টাকা কেজি , যা সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে। অন্যান্য সবজির মধ্য ঝিঙ্গা ২০০ টাকা, বিট ১০০ টাকা কেজি , কাঁচা মরিচ ১৬০ টাকা কেজি, করলা ১৬০ টাকা কেজি,  টমেটো ৬০ টাকা কেজি, বেগুন ৬০ টাকা কেজি, শসা ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া একমুঠি মূলাশাকের দাম ২০ টাকা এবং একটি লেবুর দাম হচ্ছে ২০ টাকা। এদিকে ফলের বাজারও মূল্যবৃদ্ধি থেকে বাদ পড়েনি। আপেল প্রতি কেজি ২৫০ টাকা , তরমুজ ৫০ টাকা কেজি, বেদেনা ২৫০ টাকা কেজি, আঙুর ২০০ টাকা এবং পেয়ারা ১৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। রোজাদারদের ইফতার ও সেহরির অন্যতম উপকরণ দুধ ও মাছের দামেও অস্বাভাবিক মূল্যবৃদ্ধি বৃদ্ধি  করা পরিলক্ষিত হচ্ছে , যা দরিদ্র পরিবারের লোকদের মনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয় জনতারা অভিযোগ করে বলেন, পবিত্র এই রমজান মাসে অসাধু ব্যবসায়ীরা মানুষের ধর্মীয় অনুভূতির সুযোগ নিয়ে অস্বাভাবিক মুনাফা লুট করছে। রমজান মাসে দাম কিছুটা কম রাখা উচিত ছিল, তবে উল্টো সব বস্তুর দাম বেড়ে গেছে। নিম্নআয়ের মানুষের পক্ষে এত দামে বাজার করা সম্ভব নয়। এদিকে লাহরিঘাট বাজারে লাগামহীন মূল্যবৃদ্ধির ফলে এই হাহাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিগাঁও জেলা প্রশাসনের তাৎক্ষণিক হস্তক্ষেপ কামনা করছেন সাধারণ জনগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *