প্রয়াত বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র

Spread the news

২৪ নভেম্বর : দীর্ঘ অসুস্থতার পর শেষ হল লড়াই। প্রয়াত হলেন ধর্মেন্দ্র। কদিন ধরে অসুস্থ ছিলেন অভিনেতা। হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানে ভেন্টিলেশনে দেওয়া হয় বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র। মুম্বইয়ের ব্রীচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। সেখানে অভিনেতাকে দেখতে তাঁর পরিবারের সদস্যরা থেকে শুরু করে বলিউডের একাধিক তারকা হাসপাতালে যান।

আজ প্রয়াত হন অভিনেতা। ৮৯ বছর বয়সে প্রয়াত হলেন অভিনেতা। ৮ ডিসেম্বর ৯০-এ পা রাখতেন অভিনেতা। কিন্তু, তার আগেই চিরঘুমের দেশে পারি দিলেন ধর্মেন্দ্র।

মুম্বইয়ের ভিলে পার্লে শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হল কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রর। আজ সকালেই শ্মশানে পৌঁছেছিলেন হেমা মালিনী সহ দেওল পরিবারের সকলেই। এছাড়াও অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন সহ বলিউডের সকলেই যান সেখানে। কিছুক্ষণ আগেই শেষকৃত্য সম্পন্ন করে শ্মশান থেকে বেরিয়ে যান তিনি। কিংবদন্তি অভিনেতাকে চোখের জলে বিদায় জানাচ্ছে গোটা ভারত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *