লোয়ারপোয়া-কানমুন সড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর কৃষ্ণেন্দু পালের

Spread the news

মোহাম্মদ জনি, পাথারকান্দি। 
বরাক তরঙ্গ, ১৩ মার্চ : উন্নয়নের মঞ্চে রাজনৈতিক বার্তা কংগ্রেসকে নিশানা করলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। লোয়ারপোয়া কানমুন সড়কের ভিত্তিপ্রস্তর, বক্তৃতায় কংগ্রেসের বিরুদ্ধে তীব্র সমালোচনা মন্ত্রী কৃষ্ণেন্দু পালের। কেন্দ্রে ও রাজ্যে বিজেপি নেতৃত্বধীন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে গোটা দেশের যাতায়াত ব্যাবস্থার অমুল পারবর্তন এসেছে। এরি ধারাবাহিক বজার রেখে এবার পাথারকান্দি বিধানসভা এলাকার যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী ও আধুনিক করে তোলার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে অসম সরকার কর্তীক। অসম মালা প্রকল্পের আওতায় শ্রীভূমি জেলার পাথারকান্দি বিধানসভার আসন মিজোরাম-ত্রিপুরা রাজ্যের সঙ্গে সংযোগকারী  লোয়ারপোয়া থেকে কানমুন পর্যন্ত ১৫ কিলোমিটার সড়কের উন্নয়ন ও আপগ্রেডেশন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভার্চুয়াল মাধ্যমে এই গুরুত্বপূর্ণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় উপস্থিত ছিলেন অসমের  মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা। প্রায় ৫৫.৫৩ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য এই সড়ক প্রকল্পটি বাস্তবায়িত হলে পাথারকান্দি ও পার্শ্ববর্তী এলাকার যোগাযোগ ব্যবস্থায় এক নতুন গতি সঞ্চার হবে বলে আশা করা হচ্ছে। দীর্ঘদিন ধরে এই অঞ্চলের মানুষ উন্নত সড়ক যোগাযোগের দাবি জানিয়ে আসছিলেন। নতুন এই প্রকল্প বাস্তবায়নের ফলে শুধু যাতায়াত ব্যবস্থাই উন্নত হবে না, বরং এলাকার সামগ্রিক অর্থনৈতিক, সামাজিক ও বাণিজ্যিক কার্যক্রমও আরও গতিশীল হয়ে উঠবে। ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল ও দলীয় নেতা কর্মী সহ অসংখ্য লোকের উপস্থিতিতে পাথারকান্দির লোয়ারপোয়ায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

এদিকে, অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বিরোধী কংগ্রেস দলকে তীব্র ভাষায় আক্রমণ করেন। বিশেষ করে পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের সম্ভাব্য কংগ্রেস প্রার্থী কার্তিক সেনা সিনহার নাম উল্লেখ করে তিনি সমালোচনার সুর চড়ান। মন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, উন্নয়নের প্রশ্নে যারা এতদিন নীরব ছিলেন, তারাই এখন মানুষকে বিভ্রান্ত করার রাজনীতি করছে। তিনি দাবি করেন, বর্তমান সরকার পাথারকান্দি সহ সমগ্র অঞ্চলে যে উন্নয়নের ধারা শুরু করেছে, তা অতীতে কখনও দেখা যায়নি। সড়ক, শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে একের পর এক প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে মানুষের জীবনযাত্রার মান উন্নত করার চেষ্টা চলছে বলেও তিনি উল্লেখ করেন। এ সময় তিনি বিরোধী দলকে উদ্দেশ্য করে বলেন, শুধুমাত্র নির্বাচন সামনে এলেই উন্নয়নের কথা বলা নয়, বরং ধারাবাহিকভাবে কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করাই প্রকৃত রাজনীতি। মন্ত্রী আরও বলেন, আগামী দিনেও পাথারকান্দির উন্নয়নের গতি অব্যাহত থাকবে এবং মানুষ উন্নয়নের পক্ষেই তাদের সমর্থন জানাবে। মন্ত্রী কৃষ্ণেন্দু পালের এই বক্তব্যকে কেন্দ্র করে অনুষ্ঠানে উপস্থিত মানুষের মধ্যেও রাজনৈতিক আলোচনা ও প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *