সুজলা রায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে দুস্থদের রাতের আহার বিতরণ খুশি স্মৃতি সংস্থার

Spread the news

বরাক তরঙ্গ, ৯ মার্চ : শিলচর শহরের রংপুর এলাকার মজুমদার লেনের ধর্মপ্রাণ মহিলা সুজলা রায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মানবিক উদ্যোগ গ্রহণ করল শ্রীভূমির সামাজিক–সাংস্কৃতিক সংগঠন ‘খুশি স্মৃতি সংস্থা’। সুজলা রায়ের শ্রাদ্ধের পরের দিন সংস্থার পক্ষ থেকে ভবঘুরে মানুষ ও শিলচর সরকারি হাসপাতালে চিকিৎসাধীন দুস্থ রোগীদের নিকটাত্মীয়দের মধ্যে রাতের খাবার বিতরণ করা হয়।

উল্লেখ্য, শ্রীভূমির অন্যতম সামাজিক–সাংস্কৃতিক সংগঠন খুশি স্মৃতি সংস্থা দীর্ঘ কয়েক বছর ধরে মানবসেবামূলক নানা কর্মসূচি পরিচালনা করে আসছে। কারও জন্মদিন, মৃত্যুবার্ষিকী কিংবা বিবাহবার্ষিকী উপলক্ষে সংস্থাটি সমাজসেবামূলক কাজে নিজেদের নিয়োজিত রাখে। রবিবার রাতে সংস্থার সদস্যরা শ্রীভূমি এলাকার ভবঘুরে মানুষসহ শিলচর সরকারি হাসপাতালে থাকা দুস্থ রোগীদের নিকটাত্মীয়দের হাতে রাতের আহার তুলে দেন। এই সেবামূলক কর্মসূচিতে অংশগ্রহণ করেন মৃত্যুঞ্জয় চক্রবর্তী, সন্ধ্যা কর, অর্পিতা ধর, সায়নিক দে প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *