মণিপুরের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন খেমচাঁদ সিং

বরাক তরঙ্গ, ৪ ফেব্রুয়ারি : মণিপুরের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ইউমনাম খেমচাঁদ সিং। বুধবার সন্ধ্যা ৬টায় লোকভবনে তাঁকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল অজয় ভাল্লা।

এ দিন দুপুরে মণিপুরে এনডিএ-র নেতা হিসেবে নির্বাচিত বিজেপি বিধায়ক ইউমনাম খেমচান্দ সিং ইম্ফলে পৌঁছান। বর্তমানে রাষ্ট্রপতির শাসন জারি থাকা অশান্ত রাজ্যটির পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে খেমচান্দ সিংকে বিবেচনা করা হচ্ছে। তাঁকে স্বাগত জানাতে ইম্ফল বিমানবন্দরের বাইরে শতাধিক বিজেপি সমর্থক সমবেত হন। এরপর তিনি রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে রাজ্যে সরকার গঠনের দাবি জানান।

উল্লেখ্য, মঙ্গলবার নয়াদিল্লিতে মণিপুরে নতুন সরকার গঠন প্রসঙ্গে রাজ্যের বিজেপি বিধায়কদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকেই ইউমনাম খেমচান্দ সিংকে বিধায়িনী দলের নেতা হিসেবে নির্বাচিত করা হয়। এরপরই তিনি নয়াদিল্লি থেকে মণিপুরে পৌঁছান। তাঁর সঙ্গে বিজেপির অন্যান্য বিধায়ক এবং কেন্দ্রীয় নেতৃত্বের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *