বরাক তরঙ্গ, ১ এপ্রিল : শিলচর জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক নাজিয়া ইয়াসমিন মজুমদারকে কাটিগড়া ও দক্ষিণ করিমগঞ্জ বিধানসভার নির্বাচনী দলীয় অবজারভার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার প্রদেশ কংগ্রেসের সাংগঠনিক সম্পাদক রামান্না বরুয়া, এপিসিসির সভাপতি গৌরব গগৈ-এর নির্দেশে নিয়োগ সংক্রান্ত নির্দেশকপি জারি করেন।
আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেসের পক্ষ থেকে মোট ৪১ জন নেতাকে বিধানসভা ভিত্তিক ইলেকশন অবজারভার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। দলীয় নেতৃত্ব তাঁর উপর ভরসা রেখে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। উল্লেখ্য, নাজিয়া ইয়াসমিন মজুমদার সোনাই আসনে কংগ্রেসের অন্যতম টিকিট প্রত্যাশী ছিলেন।



