ব্লক কংগ্রেসের সহ-সভাপতি পদে নিয়োগ জমিল আলম

Spread the news

বরাক তরঙ্গ, ১২ জানুয়ারি : সোনাই বিধানসভা কেন্দ্রের অধীন বাঁশকান্দি ব্লক কংগ্রেসের নয়া কমিটিকে অনুমোদন দেওয়া হল। সোমবার প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক, কাছাড় জেলার ইনচার্জ প্রাঞ্জল ঘটোয়ার এবং সেক্রেটারি ইনচার্জ সারিফা রহমানের অনুমোদিত তালিকায় সহ-সভাপতি পদে নিযুক্তি পান সোনাবাড়িঘাট প্রথম খণ্ডের বাসিন্দা জমিল আলম বড়ভূইয়া (টুকুল)।

তিনি কংগ্রেসের একনিষ্ঠ কর্মী হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছেন। ডিলিমিটেশনের আগে সোনাই ব্লক কংগ্রেসের পদাধিকারী ছিলেন। তাঁকে এই পদে নিযুক্তি দেওয়ায় অভিনন্দন জানিয়েছেন দলের কর্মী-সমর্থকরা। পাশাপাশি দলের জেলা ও প্রদেশ কংগ্রেসের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। উল্লেখ্য, ব্লক কংগ্রেসের মোট ৩২ জন সহ-সভাপতির মধ্যে রয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *