তেহরান ভয়ঙ্কর হামলা চালাল ইজরায়েল

Spread the news

৩ মার্চ : চতুর্থ দিনে আরও ভয়াবহ পর্যায়ে পৌঁছল যুদ্ধের ঝাঁজ। মঙ্গলবার ইরানের রাজধানী তেহরান ভয়ঙ্কর হামলা চালাল ইজরায়েল। একইসঙ্গে লেবাননের রাজধানী বেইরুটেও পরপর গোলাবর্ষণ করেছে ইহুদি সেনা। হামলার পালটা জবাব দিয়েছে ইরানও। অন্যদিকে, এই যুদ্ধ পরিস্থিতির মধ্যেই ইরানে আরও বড় সামরিক অভিযান চালানোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, আমাদের কাছে সীমাহীন অস্ত্রের সরবরাহ রয়েছে। এই যুদ্ধ চিরকাল লড়তে প্রস্তুত।

একাধিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মঙ্গলবার সকালে পরপর বিস্ফোরণে কেঁপে ওঠে তেহরান। আতঙ্কে ঘরের বাইরে বেরিয়ে আসেন বহু মানুষ। দাবি করা হচ্ছে, ভোরের দিকে সেখানে বোমাবর্ষণ করেছে ইজরায়েলি সেনা। ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি। তবে বিষয়টি নিয়ে এখনও মুখ খোলেনি তেল আভিভ। অন্যদিকে, এদিন সকালে বেইরুটেও ইজরায়েল হামলা চালিয়েছে বলে অভিযোগ। জানা যাচ্ছে, হেজবোল্লা ঘাঁটিগুলি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইহুদি সেনা। কালো ধোঁয়ায় ঢেকেছে বেইরুটের আকাশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *