বরাক তরঙ্গ, ৫ মার্চ : কার্বি আংলঙ জেলায় ভূ-পতিত যুদ্ধবিমানকে ঘিরে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছে ভারতীয় বায়ুসেনা। জানা গেছে, যুদ্ধবিমানটি ছিল সুখোই-৩০।
বায়ুসেনা সূত্রে জানা যায়, যুদ্ধবিমানটি যোরহাট থেকে উড্ডয়ন করেছিল। উড্ডয়নের কিছু সময় পরই বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তথ্য অনুযায়ী, রাত ৭টা ৪২ মিনিটে শেষবারের মতো বিমানটির সঙ্গে যোগাযোগ হয়েছিল। এরপর থেকেই বিমানটির অবস্থান সম্পর্কে আর কোনও বার্তা পাওয়া যায়নি। ঘটনার পর থেকেই সংশ্লিষ্ট এলাকায় অনুসন্ধান অভিযান জোরদার করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্তও শুরু করেছে ভারতীয় সেনা।
২০০০-এর দশকের শুরুর দিকে ভারতীয় বায়ুসেনায় অন্তর্ভুক্ত হওয়া সুখোই Su-30MKI বিমানটিকে অন্যতম শক্তিশালী এবং সক্ষম প্রথম সারির যুদ্ধবিমান হিসেবে গণ্য করা হয়। রাশিয়ার প্রযুক্তিতে তৈরি এই টুইন-ইঞ্জিন (দ্বি-ইঞ্জিন বিশিষ্ট) মাল্টিরোল ফাইটার জেটটি আসলে ভারত, রাশিয়া, ফ্রান্স এবং ইসরায়েলের অ্যাভিওনিক্স ও অস্ত্রশস্ত্রের এক অনন্য সমন্বয়।



