রামকৃষ্ণনগর সমজেলায় যথাযোগ্য মর্যাদায় সাধারণতন্ত্র দিবস পা‌লন

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৬ জানুয়ারি : ৭৭ তম সাধারণতন্ত্র দিবস উদযাপন করলেন রামকৃষ্ণনগর সমজেলার সাধারণ জনগণ। সোমবার ভোর হতে না হতেই দেশাত্মবোধক সঙ্গীতে মুখরিত হয় আকাশ বাতাস। এ‌দিন তিরঙ্গায় ছেয়ে যায় বৃহত্তর রামকৃষ্ণনগর। স্কুলের ছাত্রছাত্রীদের দ্বারা সাধারণতন্ত্র দিবস উপলক্ষে এক শোভাযাত্রা বের হয়।বাড়িঘর বাজার হাট সহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে নির্ধারিত সময়ে পতাকা উত্তোলন করা হয়।সকাল পৌ‌নে নয়টায় অস্থায়ী শহিদ বেদিতে মাল্যদান ও নয় ঘটিকায় রামকৃষ্ণ বিদ্যাপীঠ হায়ার সেকেন্ডারি স্কুলের খেলার মাঠে জাতীয় পতাকা উত্তোলন করেন রামকৃষ্ণনগর সমজেলার জেলা কমিশনার নীলোৎপল পাঠক। স‌ঙ্গে উপস্থিত ছি‌লেন বিশিষ্ট ব্যক্তিবর্গরা।এরপর সরকারি বেসরকারি বিভিন্ন স্কুল সহ পুলিশ বাহিনী, কলেজে এনসিসি বাহিনীর অভিবাদন গ্রহন করেন সমজেলা কমিশনার। এরপর সাধারণতন্ত্র দিবস নিয়ে মুল্যবান বক্তব্য রাখেন নীলোৎপল পাঠক।মূলক চলো আন্দোলনে অমর শহিদদের প্রতি পুষ্পার্ঘ অর্পণ করেন বিধায়ক বিজয় মালাকার। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন স্কুল পড়ুয়া‌দের ম‌ধ্যে নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।এতে যারা ভালো পারফরমেন্স করে তাদেরকে সমজেলার পক্ষ থেকে পুরস্কার দেওয়া হয়। দুপুর ২ ঘটিকায় প্রীতি ক্রিকেট ম্যাচ প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

এ‌দি‌নের প্যারেডে আইডিল হোম ইংলিশ মিডিয়াম স্কুল, সরস্বতী বিদ্যামন্দির, রামকৃষ্ণনগর কলেজ,রামকৃষ্ণনগর পুলিশ বাহিনী, জিসি পাল মেমোরিয়াল অ্যাকাডেমি ও অন্যান্য স্কুলগুলো অংশগ্রহন ক‌রে।এ‌ দি‌নের এই মহতী অনুষ্ঠনে অন্যান‌্যদের মধ্যে উপস্থিত ছিলেন রামকৃষ্ণনগর সার্কল অফিসার সৌভিক দত্ত, রামকৃষ্ণনগর সমজেলার পুলিশ সুপার অংশুন শর্মা, বিডিও অন্তরা পাল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *