নৌকা এঁকে ভোট, ব্যালটে অশালীন মন্তব্য,ভাইরাল একাধিক ছবি

Spread the news

১৩ ফেব্রুয়ারি : বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিভিন্ন মহলে ক্ষোভের বহিঃপ্রকাশ দেখা গেছে। নির্বাচনের পর সামাজিক মাধ্যমে কয়েকটি ব্যালট পেপারের ছবি ভাইরাল হয়, যেখানে আওয়ামী লিগের প্রতীক ‘নৌকা’ নিজ হাতে এঁকে ভোট দেওয়ার চিত্র ধরা পড়েছে। শুধু তাই নয়, কিছু ব্যালটের নিচে অশালীন মন্তব্য লিখে দেওয়ার ঘটনাও সামনে এসেছে। পাশাপাশি দাঁড়িপাল্লা প্রতীকের পাশে ‘রাজাকার’ এবং ধানের শীষ প্রতীকের পাশে ‘চোর’ শব্দ লেখা রয়েছে বলেও ভাইরাল ছবিতে দেখা যায়।

ফেসবুকে সুব্রত ভৌমিক নামে এক ব্যক্তি এসব ছবি পোস্ট করেছেন বলে জানা গেছে। ঘটনাকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে ব্যাপক চর্চা শুরু হয়েছে। তবে ভাইরাল হওয়া ছবিগুলির সত্যতা নিয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *