হাইলাকান্দিতে সম্পূর্ণতা অভিযান ২.০ এর উদ্বোধন

Spread the news

বরাক তরঙ্গ, ১৬ ফেব্রুয়ারি : হাইলাকান্দি জেলায়  নীতি আয়োগের উদ্যোগে ২.০ পর্যায়ের সম্পূর্ণতা অভিযান   সোমবার থেকে শুরু হয়েছে। দক্ষিণ হাইলাকান্দির ব্লকের ভারত মন্ডপে সোমবার আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে জেলায় দ্বিতীয় পর্যায়ের সম্পূর্ণতা অভিযানের উদ্বোধন করা হয়।  তিন মাসব্যাপী অভিযানে মূল লক্ষ্য হলো উচ্চাকাঙ্ক্ষী জেলা হিসাবে হাইলাকান্দির স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষা এবং কৃষি ইত্যাদি মৌলিক পরিকাঠামোতে  ১০০ শতাংশ স্যাচুরেশন বা সম্পৃক্ততা অর্জন করা। এই উদ্যোগের আওতায় হাইলাকান্দিতে বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। অনুষ্ঠানে স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক ডাঃ থাম্বালসানা রংমেই তার বক্তৃতায় টিউবারকিউলোসিসের প্রাথমিক নির্ণয় এবং চিকিৎসার উপর জোর দেন, যা সম্পূর্ণতা  অর্জনের অন্যতম প্রধান লক্ষ্য। ডিডিসি নরসিং বে এই উদ্যোগের লক্ষ্য অর্জনের জন্য জনগণের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে উপস্থিত সবাই এই উদ্যোগের সফল বাস্তবায়নের জন্য শপথ গ্রহণ করেন। উদ্বোধনী অনুষ্ঠানের পাশাপাশি স্বাস্থ্য, সমাজ কল্যাণ, ভেটেরিনারি ইত্যাদি বিভাগের  কার্যক্রম প্রদর্শনী করে দেখানো হয়। উল্লেখ্য সম্পূর্ণতা অভিযানের দ্বিতীয় পর্যায়ে দক্ষিণ হাইলাকান্দি ব্লকের জন্য ছয়টি উন্নয়ন সূচক এবং সমগ্র জেলার জন্য পাঁচটি উন্নয়ন সূচক অর্থাৎ ইন্ডিকেটরে ১০০ শতাংশ স্যাচুরেশন বা সম্পৃক্ততা অর্জনের লক্ষ্যে কাজ করা হবে।

সোমবার উদ্বোধনী অনুষ্ঠানটি ডিডিসি নরসিং বে-র পৌরোহিত্যে অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যদের মধ্যে এসিস্ট্যান্ট কমিশনার গৌরব দত্ত,। দক্ষিণ হাইলাকান্দি বিডিও নবদ্বীপ কলিতা, স্বাস্থ্য যুগ্ম সঞ্চালক থাম্বাল সেনা রংমাই জেলা টিউবারক্লিস অফিসার দিব্যজ্যোতি দাস, সাংসদ প্রতিনিধি অজয়কুমার দে, জেলা সমাজকল্যাণ আধিকারিক মনোজিৎ দাস এবং জেলা কমিশনার কার্যালয়ের এসপি রেশনাল ডিস্ট্রিক্ট এর কর্মকর্তা বিপ্র চক্রবর্তী অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *