শ্রীভূমিতে ৮৫ উর্ধ্ব ও দিব্যাঙ্গ ভোটারদের বাড়িতে গিয়ে ভোট গ্রহণ শুরু

Spread the news

জনসংযোগ, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২ এপ্রিল : নির্বাচন কমিশনের গাইডলাইন অনুসারে যাতে কোন যোগ্য ভোটার ভোট দান প্রক্রিয়া থেকে বাদ না পড়েন তা সুনিশ্চিত করতে শ্রীভূমি জেলার ৮৫ বছরের উর্ধ্বের শারীরিকভাবে দুর্বল বয়োজ্যেষ্ঠ নাগরিক এবং দিব্যাঙ্গ ভোটরাদের বৃহস্পতিবার থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণ করা হচ্ছে। বিধানসভা নির্বাচনে শ্রীভূমির ব্যালট ও পোস্টাল ব্যালট পেপার সেল থেকে বৃহস্পতিবার ২৪টি ভোট কর্মীর দল জেলার চারটি বিধানসভা আসনের বিভিন্ন এলাকায় এই ক্যাটেগরির ৮৮৬ জন ভোটারের বাড়িতে গিয়ে ভোট গ্রহণ করছেন।

উল্লেখ্য, শ্রীভূমি জেলায় ৮৫ বছরের উর্ধের অ্যাবসেন্টি ভোটার সিনিয়র সিটিজেন ৬০১ জন ভোটার এবং দিব্যাংগ অ্যাবসেন্টি ভোটার ফিজিক্যালি ডিসিবিলিটি (পিডব্লউডি) ২৮৫ জন ভোটার রয়েছেন। যাদের ভোট শুক্র এবং শনিবারও তাদের বাড়িতে গিয়ে গ্রহণ করা হবে। এছাড়া ৫ এপ্রিল দিনটি রিজার্ভ হিসেবে রাখা হয়েছে। এতে এই ভোট গ্রহণ প্রক্রিয়ার সত্যতা ও স্বচ্ছতা বজায় রাখতে পুরো প্রক্রিয়ার জন্য  কড়া সুরক্ষা ব্যবস্থা দেওয়া হয়েছে এবং প্রক্রিয়াটি ভিডিওগ্রাফিতে ধারণ করে রাখা হচ্ছে। এতে সংশ্লিষ্ট এলাকার বিএলওরা ভোটিং টিমের সাথে পূর্ণ সহযোগিতা করছেন। প্রয়োজনে ভোটাররা তাদের বিএলও এর সাথে যোগাযোগ করতে পরামর্শ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *