পাকিস্তানে ভয়াবহ ‘জঙ্গি হামলা’ ! ভরা বাজারে বোমাভর্তি গাড়ি-বিস্ফোরণ, ছিন্নভিন্ন দেহ, মৃত্যুমিছিল

Spread the news

৭ মার্চ : এবার পাকিস্তানে বড় হামলা। ছিন্নভিন্ন হয়ে উড়ে গেল বহু পাক সেনার দেহ। শুক্রবার পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত এলাকা মীরানশাহ বাজারের পাকিস্তানি সেনার চেকপোস্টের কাছে আত্মঘাতী হামলা চালাল এক জঙ্গিগোষ্ঠী। বিকেল সাড়ে ৪টে নাগাদ একটি বিস্ফোরক বোঝাই মোটরসাইকেলে চেপে এক সন্ত্রাসবাদী উত্তর ওয়াজিরিস্তানের মীরানশাহ শহরে অবস্থিত চশমা পুলের কাছে সেনাবাহিনীর চেকপোস্টে ধাক্কা মারে।

তাতে বিরাট বিস্ফোরণ ঘটে। তাতে সে নিজেও ছিন্ন ভিন্ন হয়ে যায়। সঙ্গে সঙ্গে ভয়াবহ বিস্ফোরণে আশেপাশে বহু মানুষের দেহও ছিটকে পড়ে। এখনও পর্যন্ত এই হামলায় ১৮ জনের মৃত্যু হয়েছে এবং ৩০ জনের বেশি মানুষ গুরুতর আহত হয়েছেন। ফিদাইন হামলার দায় স্বীকার করেছে হাফিজ গুল বাহাদুর গ্রুপের মদতপুষ্ট জঙ্গি সংগঠন উস্তুদ উল খোরাসান (USK)।

মৃত ১৮ জনের মধ্যে ৫ শিশুও ছিল। সূত্রের খবর এদের অনেকেই সাধারণ মানুষ। সেইসঙ্গে মারা গিয়েছেন, পাকিস্তানের সেনাবাহিনীর অনেক সৈন্যেও। ৩০ জনের বেশি গুরুতর আহত ব্যক্তির চিকিৎসা চলছে জেলা সদর হাসপাতালে । বিস্ফোরণে কতজন সৈন্যের মৃত্যু হয়েছে সে বিষয়ে আপাতত পাকিস্তানি সেনা কোনও নির্দিষ্ট তথ্য দেয়নি।

এখন প্রশ্ন কারা এই হামলাকারী। এই জঙ্গি সংগঠনের শিকড় কোথায়। তথ্য বলছে, ফিদাইন হামলাকারী জঙ্গি সংগঠন উস্তুদ উল খোরাসান আসলে ইত্তিহাদ উল মুজাহিদিন পাকিস্তান (IMP)-এর সঙ্গে যুক্ত এবং IMP-এর প্রধান হাফিজ গুল বাহাদুরের জন্য কাজ করে। এই হাফিজ গুল বাহাদুরকে স্বয়ং পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই আফগান জিহাদের জন্য তৈরি করেছিল। প্রথম দিকে গুল বাহাদুর মাসুদ আজহারের বান্নুতে প্রশিক্ষণ শিবিরে হাতেকলমে জঙ্গি কার্যকলাপ শেখে। এছাড়াও আফগানিস্তান থেকে ফিরে হাফিজ গুল বাহাদুর জঙ্গি মাসুদ আজহারের সঙ্গে যুক্ত হয়ে ভারতের উপর হামলা করার জন্য দত্তা খেল এবং মীরানশাহ-তে জইশ-এ-মোহাম্মদের জন্য জঙ্গি নিয়োগ করত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *