ধলাই বাগন- সরষপুর বাগানে’একটি কলি দু’টি পাতা’র অর্থ বণ্টনের সূচনা

জনসংযোগ, হাইলাকান্দি।
বরাক তরঙ্গ, ২৫ জানুয়ারি : হাইলাকান্দি জেলায়ও রবিবার মুখ্যমন্ত্রীর ‘একটি কলি দু’টি পাতা’  প্রকল্পে ১১ হাজার ৪৬৬ জনকে ৫ হাজার টাকা করে অর্থ বণ্টনের সূচনা করা হয়। হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রের জন্য উদ্বোধনী অনুষ্ঠান ধলাই চা-বাগানে অনুষ্ঠিত হয়। পাশাপাশি সরষপুর চা-বাগানে আলগাপুর ও কাটলিছড়া বিধানসভা চক্রের জন্য উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ধলাই বাগানের অনুষ্ঠানে  অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পালের প্রতিনিধি হিসেবে কল্যাণ গোস্বামী উপস্থিত ছিলেন। সরষপুর বাগানে সাংসদ কৃপানাথ মাল্লাহ  প্রতিনিধি হিসেবে রাধেশ্যাম তৈরি অর্থ বন্টনের সূচনা করেন।

উল্লেখ্য ধলাই বাগানে ১৪৫১ জন এবং সরষপুর বাগানে ৯৯৯ জন বাগান কর্মী এই প্রকল্পে পাঁচ হাজার টাকা করে অর্থ পাচ্ছেন। সরষপুর বাগানের অনুষ্ঠানটি এডিসি সপ্ততী এন্দো এবং ধলাই বাগানের অনুষ্ঠানটি অ্যাসিস্ট্যান্ট কমিশনার সীমান্ত বিশ্বাস পরিচালনা করেন। দু’টি অনুষ্ঠানে তিনসুকিয়ার ডুমডুমার কেন্দ্রীয় অনুষ্ঠান থেকে  মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার ভাষণ বড়‌ পর্দায় লাইভ স্ট্রিমিং করে দেখানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *