সোনাইয়ে ইফতার মহফিল

Spread the news

বরাক তরঙ্গ, ১১ মার্চ : সোনাই মাল্টিপারপাস হলে এক ইফতার মহফিলের আয়োজন করা হয়। এই ইফতার মহফিলের উদ্যোগ নেন সোনাই মণ্ডলের সভাপতি আতাবুর রহমান লস্কর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাছাড় জেলা সংখ্যালঘু সেলের সভাপতি আতাবুর রহমান লস্কর, সোনাই পুরসভার ভাইস চেয়ারম্যান সাহারুল আলম, চেয়ারম্যানের প্রতিনিধি সবিনয় দাশসহ সোনাই এলাকার বহু বিশিষ্ট ব্যক্তি। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় সমাজসেবী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রায় শতাধিক ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন।

ইফতারের আগে দেশ ও সমাজে শান্তি, সম্প্রীতি ও উন্নতির জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করা হয়। ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের আবহে অত্যন্ত সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয় ইফতার মাহফিলটি।
পবিত্র রমজানের বরকতময় মুহূর্তে এই ইফতার মহফিল সোনাই অঞ্চলে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বলে উপস্থিতরা মত প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *