বিজেপি ফের ক্ষমতায় এলে প্রতিটি জেলায় ইঞ্জিনিয়ারিং কলেজ হবে : অমিত শাহ

Spread the news

বরাক তরঙ্গ, ২৯ মার্চ : ঢেকিয়াজুলি ও নলবাড়ির চামতায় বিজেপির ‘বিজয় সংকল্প সভা’-তে অংশগ্রহণ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নলবাড়ির চামতায় ভারতীয় জনতা পার্টির তিনজন প্রার্থীর সমর্থনে নির্বাচনী প্রচার চালান অমিত শাহ। সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “প্রতিকূল আবহাওয়ার কারণে এখানে পৌঁছাতে আমার দুই ঘণ্টা দেরি হয়েছে। এর জন্য আমি আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী।” এদিন তিনি বীর লাচিত বরফুকন এবং লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ-কে স্মরণ করেন।

অমিত শাহ বলেন, “নলবাড়ির রাস উৎসব থেকে শুরু করে ওজাপালির ঐতিহ্যের সুবাস গুজরাট পর্যন্ত পৌঁছেছে। পদ্মফুল চিহ্নে সর্বশক্তি দিয়ে ভোট দিন, যাতে অনুপ্রবেশকারীরা এখান থেকে সরে যেতে বাধ্য হয়। অসমের মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই অনুপ্রবেশকারীদের পথ বন্ধ করে দিয়েছেন। আগামী পাঁচ বছরে একে একে সব অনুপ্রবেশকারীকে চিহ্নিত করে বহিষ্কার করা হবে। গত দশ বছরে আমরা কাজিরাঙার সুরক্ষায় কাজ করেছি।”

তিনি আরও বলেন, “সন্ত্রাসবাদ দমন করে ১০ হাজার যুবককে মূল স্রোতে ফিরিয়ে আনা হয়েছে। আমাদের শাসনকালে একটি বিস্ফোরণের ঘটনাও ঘটেনি। নলবাড়ি অসমের নবদ্বীপস্বরূপ। বিজেপি পুনরায় ক্ষমতায় এলে প্রতিটি জেলায় একটি করে ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন করা হবে এবং অসমে ৪ লক্ষ কোটি টাকার শিল্প বিনিয়োগ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *