সোনাইয়ে রহস্যজনক মৃত্যু গৃহবধূর, আটক স্বামী

নিপ্পু লস্কর, সোনাই।
বরাক তরঙ্গ, ২৬ জানুয়ারি : গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে সোনাইয়ে। স্বামীর বিরুদ্ধে খুনের অভিযোগ তুলে মামলা দায়ের করেছেন বাপের বাড়ির লোকেরা। এতে সোনাই পুলিশ সাতকরাকান্দি প্রথম খণ্ডের বাসিন্দা ইন্তেজুল হক লস্কর নামের স্বামীকে আটক করে। জামাইর বিরুদ্ধে হত্যার অভিযোগ তুলেন হত সাকিরা বেগম চৌধুরীর বাবার বাড়ির লোকেরা। এনিয়ে সোনাই থানায় জামাই সহ তিনজনকে অভিযুক্ত মামলা দায়ের করেছেন বোন সুমি আক্তার চৌধুরী। সংবাদ মাধ্যমে গৃহবধূর পরিনজনরা  জানান, রবিবার রাতে শারীরিক নির্যাতনের ফলে গুরুতর অসুস্থ হয়ে পড়ে  সাকিরা বেগম চৌধুরী। পরে মেডিক্যাল নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়। তাঁরা জানান, ২০২৪ সালের মে মাসে সাকিরার বিবাহ হয় ইন্তেজুলের সঙ্গে। কিন্তু সাংসারিক জীবনে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছিলেন সাকিরা। মাস দেড়েক আগে এক কন্যা সন্তানেরও জন্ম দেন সাকিরা।

গৃহবধূ সাকিরা বেগমের ময়নাতদন্তের পর লাশ আজ বিকেলে তোলারগ্রাম দ্বিতীয় খণ্ডের বাবার বাড়িতে আনা হয়। এতে শোকে ভেঙে পড়েন বাবার বাড়ির লোকেরা। মেয়ের হত্যার ন্যায় বিচারের দাবি তোলেন পরিবার-পরিজনরা।

অন্যদিকে, গৃহবধূ হত্যাকে মিথ্যে বলে দাবি করেছেন স্বামী ইন্তেজুল হক লস্করের পরিবার-পরিজনরা। তাঁরা জানান, সাকিরা বেগম রাতে আচমকা অসুস্থ হয়ে পড়লে সঙ্গে সঙ্গে তাকে শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যান স্বামী। কিন্তু শেষ রক্ষা হয়নি। এদিকে, এ ঘটনার পর পুলিশ তদন্তে নেমে নেমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *