বরাক তরঙ্গ, ৭ এপ্রিল : রাজ্যে ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে। মঙ্গলবার দুপুর ২-১৮ মিনিটে এই কম্পন অনুভূত হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি-র তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল হাইলাকান্দি জেলায়।
সংস্থার তথ্য অনুসারে, ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪.৮। এছাড়া ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ৫ কিলোমিটার গভীরে। রাজ্যের একাধিক জেলায় এই কম্পন অনুভূত হয়। পাশাপাশি মেঘালয়, ত্রিপুরা, নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুর এবং বাংলাদেশের কিছু অংশেও কম্পন টের পাওয়া যায়। তবে এখন পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এছাড়াও, আজ ভোররাত ৩টা ৫২ মিনিটে অরুণাচল প্রদেশের পশ্চিম কামেঙ এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। তার আগে রাত ১২টা ৫৩ মিনিটে মণিপুরের চূড়াচান্দপুরেও কম্পন অনুভূত হয়।



