বরাক তরঙ্গ, ১ মার্চ : প্রতি বছরের ন্যায় এবার ও ঋতুরাজ বসন্তকে আহবান জানাতে রবিবার হাইলাকান্দি সংগীত মহাবিদ্যালয়ের ব্যবস্থাপনায় হাইলাকান্দি রামকৃষ্ণ সেবা সমিতি প্রাঙ্গনে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন শহরের সংস্কৃতি প্রেমী জনগণ।
খোল দ্বার খোল লাগলো যে দোল এই গানটির সঙ্গে পা মিলেয়ে এক ঝাঁক তরুন তরুণী যখন রামকৃষ্ণ সেবা সমিতি প্রাঙ্গণে প্রবেশ করে তখন যেন চারিদিকে ঋতুরাজ বসন্তের আগমনের বার্তা ছড়িয়ে পড়ে। তারপর শুরু হয় মুক্তমঞ্চে দিনব্যাপী অনুষ্ঠান। অনুষ্ঠানে হাইলাকান্দি সংগীত মহাবিদ্যালয় এর পাশাপাশি অন্যান্য সাংস্কৃতিক গোষ্ঠীও অংশগ্রহণ করে পাশাপাশি শহরের বিশিষ্ট সাংস্কৃতিক কর্মীদেরও সংবর্ধনা জানানো হয়। এছাড়াও একদিন শনবিল থেকে একটি স্কুলের কচিকাঁচারা নাচের ডালি নিয়ে হাজির হলে বিশেষ প্রশংসিত হয়। সংস্থার পক্ষ থেকে সভাপতি সত্যব্রত পুরকায়স্থ ও নৃত্য শিক্ষিকা মিতালী চক্রবর্তী সবাইকে আমন্ত্রণ জানান। বিভিন্ন সমবেত নৃত্যের পাশাপাশি একক সঙ্গীত অনুষ্ঠানে দারুণভাবে পরিবেশন করেন সঙ্গীত শিল্পীরা। এদিন সুনন্দা ভট্টাচার্য, পিয়ালী ভট্টাচার্য, শ্রুতি চৌধুরী, তানিয়া দেবকে তবলায় সঙ্গত করেন রাজদীপ চৌধুরী ও প্রাঞ্জল ভট্টাচার্য।

এদিন লক্ষী ডান্স অ্যাকাডেমি, আনন্দময়ী ডান্স গ্রুপ সহ বিভিন্ন সংস্থার নৃত্য শিল্পীরা। আবৃত্তি পরিবেশন করেন বিজয়িনী ভট্টাচার্য। এছাড়াও এদিনের অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন রামকৃষ্ণ সেবা সমিতির পরিচালন সমিতির সদস্যরা ও সার্বিক সহযোগিতায় ছিলেন সেবা সমিতির সদস্যরা। এছাড়াও এদিন অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন কবি আশুতোষ দাস, লেখক সুশান্ত মোহন চট্টোপাধ্যায়, রফী আহমেদ মজুমদার, কবিতা দাস, বরাকবঙ্গের প্রাক্তন জেলা সভানেত্রী তথা এসএস কলেজের বাংলা বিভাগের অধ্যাপক ড. ইন্দিরা ভট্টাচার্য, আইনজীবী গৌতম ঘোষ, বরাকবঙ্গের জেলা সাংস্কৃতিক সম্পাদক শংকর চৌধুরী,বিশ্বজ্যোতি ভট্টাচার্য, অভিজিৎ মিত্র, যন্ত্র শিল্পী বিশ্বরূপ শর্মা প্রমুখ।

এদিন শিলচর থেকে সংস্কার ভারতীর দক্ষিণ আসাম প্রান্তের সম্পাদক বিশ্বতোষ দেব ও সংস্কৃতি কর্মী সন্তোষ চন্দ। তাদের সংবর্ধনা জানানো হয়। তাছাড়া এদিন অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন লেখিকা মহাশ্বেতা দেব। বেলা তিনটে নাগাদ ‘রাঙিয়ে দিয়ে যাও’ গানের সঙ্গে সমবেত নৃত্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।




