বরাক তরঙ্গ, ১১ মার্চ : আসন্ন আসাম বিধানসভা নির্বাচনকে সামনে রেখে হাইলাকান্দি জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাচনী প্রস্তুতি জোরদার করা হয়েছে। এ উপলক্ষে বুধবার জেলা আয়ুক্তের সম্মেলন কক্ষে বিভিন্ন নির্বাচনী সেলের প্রস্তুতি পর্যালোচনা করতে একাধিক সভা অনুষ্ঠিত হয়।সকাল থেকে শুরু হয়ে রাত পর্যন্ত দফায় দফায় অনুষ্ঠিত এই বৈঠকগুলিতে বিভিন্ন সেলের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা নির্বাচনী দায়িত্ব, কর্মপরিকল্পনা এবং প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
নির্বাচন প্রক্রিয়াকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে গঠিত বিভিন্ন সেলের কার্যক্রমও এদিন পর্যালোচনা করা হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আসন্ন বিধানসভা নির্বাচনকে স্বচ্ছ, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং আগামী দিনগুলিতে প্রস্তুতি আরও জোরদার করা হবে।


