গৌরবকেই প্রমাণ করতে হবে তিনি নির্দোষ : সর্বা

বরাক তরঙ্গ, ৮ ফেব্রুয়ারি : অসম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি গৌরব গগৈর পাকিস্তান যোগসূত্রকে কেন্দ্র করে বিতর্ক অব্যাহত রয়েছে। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার বিস্ফোরক সাংবাদিক সম্মেলনের পর এবার প্রতিক্রিয়া জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল।
গৌরব গগৈর বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কে প্রতিক্রিয়া জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেন, “যে ব্যক্তি রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কাজে জড়িত থাকে, সে সর্বদাই নিন্দার পাত্র। আজ গৌরব গগৈর বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, তা যদি রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হয়, তবে তা অত্যন্ত নিন্দনীয়।”

তিনি আরও বলেন, “এখন গৌরব গগৈকেই প্রমাণ করতে হবে যে তিনি নির্দোষ। কারণ রাষ্ট্রবিরোধী কাজে জড়িত কোনও শক্তিকে ভারত সরকার কখনও ক্ষমা করে না—এটি স্পষ্ট বার্তা।” ডিব্রুগড়ের হোটেল টি-কন্টিতে বিজেপির এক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী এভাবেই গৌরব গগৈর বিরুদ্ধে সরব হন।

উল্লেখ্য, ডিব্রুগড়ের হোটেল টি-কন্টিতে বিজেপির এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। আসন্ন নির্বাচনের প্রাক্কালে আয়োজিত এই বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের পাশাপাশি বিজেপির রাজ্য সভাপতি দিলীপ শইকিয়া, রাজ্য প্রভারি হরিশ দ্বিবেদী, জেলা সভাপতি দুলাল বরা এবং ডিব্রুগড় লোকসভা কেন্দ্রের অন্তর্গত একাধিক বিধায়ক উপস্থিত ছিলেন।

জানা গেছে, ভারতীয় জনতা পার্টির নবনিযুক্ত জাতীয় সভাপতি নীতিন নবীনের ডিব্রুগড় সফরকে কেন্দ্র করেই এই প্রস্তুতি সভার আয়োজন করা হয়। আগামী ১৮ ও ১৯ ফেব্রুয়ারি ডিব্রুগড় সফরে আসার সম্ভাবনা রয়েছে বিজেপির জাতীয় সভাপতি নীতিন নবীনের। সফরকালে তিনি ডিব্রুগড়ে অবস্থান করে অসম বিধানসভা নির্বাচনে প্রার্থী নির্বাচন সংক্রান্ত বিভিন্ন দিক পর্যালোচনা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *