বরাক তরঙ্গ, ১৬ ফেব্রুয়ারি : অসম প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি ভূপেনকুমার বরা কংগ্রেস দল ত্যাগ করেছেন। তিনি অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির (AICC) সভাপতি মল্লিকার্জুন খড়গে এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধীর উদ্দেশ্যে পদত্যাগপত্র পাঠিয়েছেন।
ভূপেনকুমার বরা ২০০৬ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত বিহপুরিয়া বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেসের বিধায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।
কংগ্রেস দলে রকিবুল হোসেনের অবস্থান নিয়ে তিনি অসন্তুষ্ট ছিলেন বলে জানা গেছে। রঙানদী বিধানসভা কেন্দ্র থেকে সম্ভাব্য প্রার্থী হিসেবেও তাঁর নাম আলোচনায় ছিল।
বিরোধী ঐক্যের আসন সমঝোতা নিয়ে আলোচনার জন্য ভূপেন বরাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। পরবর্তীতে একই দায়িত্ব রকিবুল হোসেনকেও দেওয়া হলে তিনি ক্ষুব্ধ হন।
উল্লেখ্য, ২০২১ সালের ২৪ জুলাই ভূপেনকুমার বরাকে অসম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি হিসেবে নিয়োগ করা



