চূড়ামণি মধ্যবঙ্গ বিদ্যালয় এবং ভিছিংছা এমই স্কুলে বিদায় সংবর্ধনা

Spread the news

বরাক তরঙ্গ, ৩১ মার্চ : দীর্ঘ চাকরি জীবনের পর অশ্রুসজল নয়নে ছাত্রদের অকৃত্রিম ভালবাসা এবং অভিভাবকদের আবেগঘন শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে অবসর গ্রহণ করলেন রফিকুল ইসলাম চৌধুরী। এই উপলক্ষে চূড়ামণি মধ্যবঙ্গ বিদ্যালয়ে এক জাঁকজমকপূর্ণ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউয়ারঘাট ক্লাস্টারের সিআরসিসি এনামুল ইসলাম মজুমদার, সুমিত কুমার দাস, ভিছিংছা এমই স্কুলের প্রধান শিক্ষিকা খাদিজা বেগম বড়ভূইয়া, আহ্লাদ চন্দ্র এমই ইন্সটিটিউটের বিজ্ঞান শিক্ষক কবীর মজুমদার, সরোজিনী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান বড়ভূইয়া, ফারুক উদ্দিন চৌধুরী, বেণী দাস প্রমুখ। অনুষ্ঠানের প্রারম্ভে স্কুলের আমন্ত্রিত অতিথিদের ফুলের মালা এবং উত্তরীয় দিয়ে বরণ করা হয়।

অনুষ্ঠানে সহকর্মী বিদায়ী শিক্ষিকের কর্মজীবন নিয়ে বক্তব্য রাখেন- বনশ্রী সিংহ, অমিত গুপ্ত, ফয়েজ আহমদ মজুমদার, দুলভচন্দ্র দাস, দীপঙ্কর দাস, নীরেশচন্দ্র দাস প্রমুখ। অনুষ্ঠানের মধ্যভাগে ছাত্রছাত্রীরা বিদায়ী প্রধান শিক্ষক রফিকুল ইসলামকে বিভিন্ন  উপহার এবং মানপত্র তুলে দিয়ে আর্শীবাদ গ্রহণ করে। আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন এনামুল ইসলাম মজুমদার, ফারুক উদ্দিন চৌধুরী, সুমিত কুমার দাস, শামিমা আক্তার ও খলিলুর রহমান বড়ভূইয়া।

অনুরূপ এক অনুষ্ঠানে সোমবার ভিছিংছা এমই স্কুলে অবসরপ্রাপ্ত শিক্ষিকা জাহানারা বেগম লস্করকে শাল, জায়নামাজ এবং মানপত্র দিয়ে আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা জানানো হয়। এদিনই স্কুলে প্রধান শিক্ষক পদে স্থলাভিষিক্ত হন খাদিজা বেগম বড়ভূইয়া। তিনি ফারুক উদ্দিন চৌধুরীর কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন। অনুষ্ঠানের শেষলগ্নে স্কুলের অষ্টম শ্রেণি উত্তীর্ণ ছাত্রছাত্রীদের মার্কশিট ও শংসাপত্র দিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মধ্য ইংরেজি শিক্ষক সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বড়ভূইয়া।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন অঙ্কু পাল, কমরুল ইসলাম লস্কর, কবীর মজুমদার, নূরনেহার বেগম চৌধুরী প্রমুখ। প্রত্যেকে বিদায়ী শিক্ষিকার সুস্বাস্থ্য কামনা করেন এবং নবনিযুক্ত প্রধান শিক্ষিকাকে অভিনন্দন জানান। এদিনের অনুষ্ঠান পরিচালনা করেন জয়নুল হক লস্কর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *