সোনাই প্রিমিয়ার লিগে ৮ উইকেটে জয়ী ফ্যানস্ ক্লাব, দ্বিতীয় ম্যাচ বাতিল

বরাক তরঙ্গ, ৩১ জানুয়ারি : সোনাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের সুবর্ণজয়ন্তী বর্ষের অঙ্গ হিসেবে আয়োজিত গৌরব রায় স্মৃতি প্রাইজমানি সোনাই প্রিমিয়ার লিগে শনিবার ৮ উইকেটে জিতল জুবিন গর্গ ফ্যানস্ ক্লাব। এদিন সকালে  সোনাই নিত্যগোপাল উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত ম্যাচে টসে জিতে সন অব সোনাই প্রথম ব্যাট করতে নেমে ১৯ ওভারে ১০ উইকেট হারিয়ে ১১৮ রান সংগ্রহ করে। দলের হয়ে চিরঞ্জীত সিংহ সর্বোচ্চ ৫৫ রান করেন। এছাড়াও দলের হয়ে এমাদ বড়ভূইয়া ৩১ রান, রূপক দাস ১১ রান করেন। আর কোনও ব্যাটসম্যান দুই সংখ্যার রান পাননি। জুবিন গর্গ ফ্যানস্ ক্লাবের হয়ে আসরাফুল আলম লস্কর ৪টি, আলি আহমদ লস্কর ৩টি, সাইদুল রাজ খান ২টি ও অরূপ দাস ১টি করে উইকেট পান।

১১৯ রানের লক্ষ মাত্রা নিয়ে ব্যাট করতে নেমে জুবিন গর্গ ফ্যানস্ ১১.৪ ওভারে ২উইকেট হারিয়ে ১২২ রান তুলে নেয়। দলের হয়ে আশরাফুল আলম লস্কর সর্বোচ্চ ৪২ রান করেন। এছাড়াও ভাল রান পান কিশোর ৪১ রান, তানবির ১০ রান করেন। সন অব সোনাইর চিরঞ্জীব সিংহ ও সাজাহান হোসেন লস্কর ১টি করে উইকেট পান। এদিন ব্যাটে বলে দুরান্ত খেলার জন্য ম্যাচের সেরা খেলোয়াড় পুরস্কার পান জুবিন গর্গ ফ্যানস্ ক্লাবের আশরাফুল আলম লস্কর। তার হাতে ম্যাচ শেষে অলকশঙ্কর দাস (রাজা) এর সৌজন্য অনুপ দাস স্মৃতি ট্রফি তুলে তুলে দেন  আব্দুল জলিল আহমদ।

এদিকে, এদিন সোনাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রাক্তন সম্পাদক বক্তার হোসেন বড়লস্করের মৃত্যুতে বিকালের দ্বিতীয় ম্যাচ মুন লাইট ক্লাব ও এএসফাউন্ডেশনের খেলাটা বাতিল করে দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *