মৃদুল ট্রফির ফাইনালে পূর্বাশার সামনে ইভিনিং

Spread the news

বরাক তরঙ্গ, ৩১ মার্চ : মৃদুল হোড় স্মৃতি প্রাইজমানি তৃতীয় বিভাগীয় ক্রিকেটের ফাইনালে পূর্বাশা ক্লাবের বিপক্ষে খেলবে ইভিনিং ক্লাব। সোমবার দুটো দলই সেমিফাইনালে জয়ী হয়ে ফাইনালে খেলার ছাড়পত্র পেয়েছে। গতকালের বৃষ্টির জন্য প্রথম সেমিফাইনাল হয়েছে ১০-১০ ওভার। দ্বিতীয় সেমিফাইনাল ১৫-১৫ ওভারের। প্রথম সেমিফাইনালে পূর্বাশা ৮ উইকেটে হারিয়েছে ক্লাব গে ক্যাভেলার্সকে। টসে জিতে প্রথম ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় পূর্বাশা। গে ক্যাভেলার্স ব্যাটিংয়ের ডাক পেয়ে ১০ ওভারে ৬৫ রানে অলআউট হয়ে যায়। একমাত্র রীতেশ যাদব (৩৫) দুই সংখ্যার রান করেন। বিপক্ষের অঙ্কুর গগৈ, দেবন দাস ও রিয়াজুল লস্কর প্রত্যেকে পেয়েছেন ২টি করে উইকেট।

পূর্বাশা ৬৬ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নেমে ৫.৫ ওভার খেলে ২ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান করে নেয়। অঙ্কুর গগৈ ৩৭ ও আকাশ রী ২১ রানে অপরাজিত থাকেন। বিপক্ষের সুরজ গোয়ালা ও রীতেশ যাদব ১টি করে উইকেট পান। এদিকে, দ্বিতীয় সেমিফাইনালে পুবালিকে ৭ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে ইভিনিং ক্লাব। টস পেয়ে প্রথম ব্যাটিংয়ে গিয়ে ১৫ ওভারে ৯ উইকেটে ৭২ রান সংগ্রহ করে পুবালি। স্কোর বোর্ডে কুণাল দে ও ইন্দ্রজিত পাল উভয়ের নামের নামের পাশে রয়েছে ২৪ রান। বিপক্ষের সাগর বণিক ১২ রান দিয়ে পেয়েছেন ২ উইকেট। ১টি করে উইকেট পান রাহুল দেব ও অসিত বর্মন। জবাবে ইভিনিং ক্লাব ৯.১ ওভারে ৩ উইকেট হারিয়ে ৭৫ রান করে ম্যাচ জিতে যায়। বিশু দাস ১৭ ও বিপ্রজিত দাস ১৪ রানে অপরাজিত থাকেন। সর্বাধিক ২৩ রান করেছেন অশোক দাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *