পিএনসি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১ মার্চ : শ্রীভূমি জেলার দুল্লভছডায় স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার (এসবিআই) একটি নতুন শাখা উদ্বোধন করা হয়েছে। শনিবার ব্যাঙ্কের চিফ জেনারেল ম্যানেজার এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা গুয়াহাটিতে অবস্থিত তাদের সার্কল অফিস থেকে ভার্চুয়ালি এক সঙ্গে দুল্লভছডা সহ ব্যাঙ্কের ১৮টি শাখার উদ্বোধন করেন।
এ উপলক্ষে দুল্লভছডায় উদ্বোধনী অনুষ্ঠানে সাংসদ কৃপানাথ মালা অংশ নেন। সাংসদ বলেন, শ্রীভূমি জেলার দূর্লভছডা এলাকায় অনেক গুলো চা-বাগান এবং সরকারি অফিস থাকায় এখানে একটি ব্যাঙ্ক শাখা স্থাপন করা খুবই জরুরি ছিল। মালা এই শাখা খোলার জন্য স্টেট ব্যাঙ্ক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।



