বরাক তরঙ্গ, ১০ মার্চ : সোনাবাড়িঘাট প্রথম খণ্ডের বাসিন্দা তথা প্রবীণ ব্যক্তি আক্তারুল হক চৌধুরী আর নেই। মঙ্গলবার বেলা ২-৪৫ মিনিটে বাড়িতে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৯৫ বছর। আজ রাত সাড়ে দশটায় জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।
প্রয়াত চৌধুরী বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মঙ্গলবার শারীরিক অবনতি ঘটলে আর রক্ষা করা সম্ভব হয়নি। তিনি একজন মাতম্বর ব্যক্তি ছিলেন। জীবনের প্রথম দিকে তিনি শিক্ষকতা করেছেন। সরকারি চাকরি ছেড়ে ব্যবসায় ও রাজনীতিতে জড়িত হয়ে পড়েন। তিনি জননেতা ময়ীনুল হক চৌধুরীর তুতো-ভাই। বিভিন্ন সমাজ সেবামূলক কাজের সঙ্গে জড়িত ছিলেন। সোনাবাড়িঘাট চৌধুরী মসজিদের দীর্ঘদিন মোতাল্লিমের দায়িত্ব পালন করেন। তিনি সমবায়ের ডিলারও ছিলেন। তাঁর মৃত্যুতে বিভিন্ন মহল শোক ব্যক্ত করেছে।
তিনি রেখে গেছেন স্ত্রী, এক ছেলে কওসার গণি চৌধুরী, দুই মেয়ে, নাতি নাতনিসহ পরিজনদের।




