ধুবড়িতে হত্যা মামলায় আট জনের ৮ বছরের কারাদণ্ড

Spread the news

বরাক তরঙ্গ, ২৪ ফেব্রুয়ারি : ধুবড়ি জেলার অতিরিক্ত সত্র বিচারকের আদালত ২০১০ সালে সংঘটিত এক নৃশংস হত্যাকাণ্ডের মামলায় গুরুত্বপূর্ণ রায় প্রদান করেছে। আদালত আটজন অভিযুক্তকে আট বছরের সশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করার নির্দেশ দিয়েছে। ধুবড়ি সদর থানায় দায়ের হওয়া মামলা নং ৩১/২০১৩ (এফআইআর নং ২৫/২০১০) অনুযায়ী, অপরাধটি সংঘটিত হয় ১১ জানুয়ারি ২০১০ তারিখে এবং এফআইআর দায়ের করা হয় ১২ জানুয়ারি ২০১০। মামলার অভিযুক্তরা হলেন সামিনুল হক, সিরাজুল হক, আব্দুল মতিন শেখ, মনসুর হোসেন, আনিসুর রহমান, মইনুল হক, আতিয়ার রহমান এবং মোস্তাফিজ রহমান।

অভিযোগ অনুযায়ী, ধুবড়ির আদাবাড়ি চৌমাথায় আটজনের একটি দল আনোয়ার হোসেনের ওপর লোহার রড দিয়ে হামলা চালায় এবং তাঁকে গুরুতরভাবে আহত করে। ঘটনার ১০ দিন পর চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পরে এ ঘটনায় একটি হত্যা মামলা রুজু হয়। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে আজ অতিরিক্ত সত্র বিচারক অভিযুক্ত আটজনকেই দোষী সাব্যস্ত করে আট বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *