জনসংযোগ, হাইলাকান্দি।
বরাক তরঙ্গ, ২ ফেব্রুয়ারি : হাইলাকান্দির ইন্সপেক্টর অব স্কুলস এক আদেশে দক্ষিণ হাইলাকান্দির ঘাড়মুরা রেঞ্জের দামছড়ায় সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের ৩ ফেব্রুয়ারি, মঙ্গলবার থেকে বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। দামছড়ায় বনবিভাগের উচ্ছেদ অভিযানের পরিপ্রেক্ষিতে ওই এলাকায় শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে এলপি স্কুল থেকে কলেজ পর্যন্ত সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখতে বলা হয়েছে। এতে দামছাড়া ক্লাস্টার, জামিরা দ্বিতীয় ক্লাসটার এবং ঘাড়মুরা হিল দ্বিতীয় ক্লাসটারের শিক্ষা প্রতিষ্ঠান গুলি রয়েছে।
দামছড়ার উচ্ছেদস্থলের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ



