ভোটের আগে স্ট্রং রুম ও বিতরণ কেন্দ্র ঘুরে দেখলেন জেলা আয়ুক্ত

Spread the news

জনসংযোগ, হাইলাকান্দি।
বরাক তরঙ্গ, ১৮ মার্চ : আসন্ন আসাম বিধানসভা নির্বাচনকে সামনে রেখে হাইলাকান্দি জেলায় প্রস্তুতি পর্যালোচনা করতে জেলা আয়ুক্ত তথা জেলা নির্বাচন আধিকারিক অভিষেক জৈন বুধবার সরকারি ভিএম এইচএস স্কুল পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি স্ট্রং রুমে ইভিএম ও অন্যান্য নির্বাচনী সামগ্রী সংরক্ষণের ব্যবস্থা দেখেন। নিরাপত্তা ব্যবস্থা ঠিকভাবে বজায় রাখা হচ্ছে কিনা তা খতিয়ে দেখেন এবং প্রয়োজনীয় নির্দেশ দেন। ২৪ ঘণ্টা নজরদারি এবং নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখার কথাও বলা হয়।

এছাড়া সরঞ্জাম বিতরণ কেন্দ্রের প্রস্তুতিও তিনি পর্যালোচনা করেন। ভোটগ্রহণ কর্মীদের জন্য যে ব্যবস্থা করা হয়েছে, তা সঠিকভাবে পরিচালনার বিষয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনে সমস্ত প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে, যাতে নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *